Swid Intellectually Retarded and Autistic School
সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল
নারায়ণগঞ্জ শাখা
শায়েস্তা খান রোড, নারায়ণগঞ্জ।
মোবাইল: ০১৮৬৭৬৬০১৪৪
ই-মেইল: fajlulhaque240@gmail.com
Circular: 23-07-2026
=============
স্মারক নং- ৪১.০০.০০০.১৬৪.০৭.২০২৪.২০
তারিখ: ২১/০৮/২০২৬ ইং
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী শাখা-এর ০১ জুন ২০২১ তারিখের ৪১.০০.০০০.০৩০.১১.০০১.১৯.১৪১ নং স্মারকের পত্র এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ২৬ জুন ২০২৪ তারিখের ৪১.০২.০০০.০০০.০০.০১৪.২০১৭ (অংশ-১)- ১৬৪৬ নং স্মারকের পত্রের পরিপ্রেক্ষিতে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল, নারায়ণগঞ্জ শাখা জুনিয়র শিক্ষক-এর শূন্যপদে অস্থায়ীভিত্তিতে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশীাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সরকার কর্তৃক নির্ধারিত স্বহস্তে পূরণকৃত ফরম নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রেরণ করতে হবে।
| নং | পদ | সংখ্যা | যোগ্যতা | বেতন | বয়স |
| ১ | জুনিয়র শিক্ষক | ১ | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমানসহ বি.এস.এড. এবং অটিজম প্রতিবন্ধী বিষয়ে (বুদ্ধিপ্রতিবন্ধী/অটিজম/সেরেব্রাল পলসি/ ডাউন সিনড্রোম) প্রশিক্ষণ থাকতে হবে এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে আবেদনকারী প্রতিবন্ধী শিশুর অভিভাবককে (বাবা বা মা) অভিভাবকত্ব প্রার্থী হিসাবে অগ্রাধিকার প্রদান করা হবে। | ৯৩০০-২২৪৯০/- ১৬তম গ্রেড | সরকার কর্তৃক ঘোষিত বয়স সীমা |
"শর্তাবলী"
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমানসহ বি.এস.এড. পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩। আবেদন গ্রহণের শেষ তারিখে প্রার্থীর বয়স অনুযায়ী ৩২ হতে হবে।
৪। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণগঞ্জ, সভাপতি, নিয়োগ কমিটি বরাবর স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ২১/০৮/২০২৪ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।
৫। প্রার্থীর সাম্প্রতিক তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
৬। নাগরিক সনাদপত্রের সত্যায়িত কপি।
৭। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
৮। সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
৯। প্রার্থীর প্রধান শিক্ষকের অনুকূলে ১,০০০/- (এক হাজার) টাকার পোষ্টাল অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
১০। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
১১। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে কোন আপত্তি গ্রাহ্য করা হবে না।
১২। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই সকল সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
✔
(মোঃ ফাজলুল আমিন)
প্রধান শিক্ষক ও সদস্য সচিব
সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল
নারায়ণগঞ্জ।
-----------
Application Deadline:
21 August 2026
==================
*


Post a Comment