Dhaka University (DU) ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


ঢাকা বিশ্ববিদ্যালয়

University of Dhaka

মার্কেটিং বিভাগ

Website: https://jobs.du.ac.bd

Circular: 14-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 14-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


ঢাকা বিশ্ববিদ্যালয়: মার্কেটিং বিভাগের ০৩ (তিন)টি শূন্য স্থায়ী সহকারী অধ্যাপক পদ এবং ০৩ (তিন)টি শূন্য স্থায়ী প্রভাষক পদ পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বেতন স্কেলঃ সহকারী অধ্যাপক পদে ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা এবং প্রভাষক পদে ২২,০০০-৫৩,০৬০/-টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।

সহকারী অধ্যাপক পদে যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই মার্কেটিং বিষয়ে বিবিএ এবং এমবিএ পরীক্ষায় প্রথম শ্রেণী/সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৭৫ সহ এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ প্রাপ্ত হতে হবে। যে সকল প্রার্থী বিবিএ এবং এমবিএ উভয় পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে তাদের ক্ষেত্রে এস.এস.সি বা এইচ.এস.সি পরীক্ষার যে কোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য। প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ০৩ (তিন) বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে অথবা পোস্ট ডক্টরাল গবেষক পদে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা অথবা কোন স্বনামধন্য গবেষণা সংস্থায় গবেষক/বৈজ্ঞানিক কর্মকর্তা/সমতুল্য পদে ০৬ (ছয়) বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ০১ (এক) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই indexed/DOI (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্পন্ন জার্নালে কমপক্ষে ০৩ (তিন)টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না। তাঁদের Google scholar, Linkedin and ORCID ID থাকতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট নোট এবং শর্তাবলি প্রযোজ্য (বিস্তারিত জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট দেখুন)।

প্রভাষক পদে যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই মার্কেটিং বিষয়ে বিবিএ এবং এমবিএ পরীক্ষায় প্রথম শ্রেণী/সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৭৫ সহ এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ প্রাপ্ত হতে হবে। যে সকল প্রার্থী বিবিএ এবং এমবিএ উভয় পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এস.এস.সি বা এইচ.এস.সি পরীক্ষার যে কোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য। যাদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি এবং মানসম্পন্ন প্রকাশনায় প্রবন্ধ আছে তাঁদের অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট নোট এবং শর্তাবলি প্রযোজ্য (বিস্তারিত জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট দেখুন)।

আবেদন নির্দেশিকা: প্রার্থীকে https://jobs.du.ac.bd ওয়েবসাইটে লগইন করার মাধ্যমে ০২/০৮/২০২৬ তারিখ রাত ১১:৫৯ এর মধ্যে অনলাইন আবেদন ফরম পূরণ এবং অনলাইনে আবেদন ফি ৭৫Map/- (সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে প্রার্থী তার পূরণকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রসিদ পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত আবেদন ফরমটি প্রিন্ট করে পেমেন্ট রসিদসহ ০৮ (আট) কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর নিকট আগামী ০৩/০৮/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের প্রত্যেক কপির সাথে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে।

Position & No. of Vacancies

**  ৩ টি শূন্য স্থায়ী সহকারী অধ্যাপক পদ- (মার্কেটিং বিভাগ)
**  ৩ টি শূন্য স্থায়ী প্রভাষক পদ- (মার্কেটিং বিভাগ)
==
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 03 August 2026

==================

Circular Published in National Dailies (*14-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post