Shahjalal University of Science and Technology, Sylhet শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


Shahjalal University of Science and Technology, Sylhet
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
Website: www.sust.edu

Circular: 14-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 14-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর আর্কিটেকচার বিভাগের জন্য ১ (এক) টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য ১ (এক)টি সহকারী অধ্যাপকের স্থায়ী পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বেতন স্কেল ও গ্রেড : ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড: ৬) 

আবেদনের শেষ তারিখ : ০২ আগস্ট, ২০২৬ 

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে  career.sust.edu তে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে প্রথমে প্রোফাইল তৈরি করে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে/সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনের সময় যেসব বিষয় আপলোড করতে হবে : (ক) সকল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট বা মার্কশীট এর স্ক্যান করা পিডিএফ কপি (খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০/৩০০ পিক্সেল) (গ) চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র (ঘ) নির্ধারিত ৬০০/= (ছয়শত) টাকা ফি (সব ধরনের চার্জ ব্যতীত) অনলাইনে আবেদনের সময় পরিশোধ করতে হবে (ঙ) জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করা পিডিএফ কপি কিংবা জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের স্ক্যান করা পিডিএফ কপি (চ) প্রার্থীর স্বাক্ষর (৩০০/৮০ পিক্সেল) (ছ) প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্র (জ) সকল প্রকাশনার কপি (ISI এবং Scopus indexing ছাড়া অন্য সব প্রকাশনার Turnitin রিপোর্ট (ঝ) অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য।

যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত: যোগ্যতা ও অভিজ্ঞতার কপি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu থেকে ডাউনলোড করা যাবে অথবা career.sust.edu এ 'বিস্তারিত দেখুন' অপশনের নিচের অংশে 'প্রকাশিত বিজ্ঞপ্তি' পাওয়া যাবে। ভুল তথ্য সম্বলিত/তথ্য গোপন/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরখাস্ত বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না। সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। আবেদন সাবমিট করার পর আর কোন ডকুমেন্ট অনলাইনে/অফলাইনে/সরাসরি গ্রহণযোগ্য নয়।


(সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির) 

রেজিস্ট্রার


-----------
Website: www.sust.edu
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 02 August 2026

==================

Circular Published in National Dailies (*14-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post