ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University DU: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


Dhaka University DU
ঢাকা বিশ্ববিদ্যালয়
Institute of Disaster Management and Vulnerability Studies (IDMVS)
ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস)
Website: 

Circular: 22-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 22-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


ঢাকা বিশ্ববিদ্যালয়: বিধি মোতাবেক প্রদেয় ভাতাদিসহ ঢাকা বিশ্ববিদ্যালযের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস)-এর ০১(এক)টি শূন্য কম্পিউটার অপারেটর পদের নামের পার্শ্বে উল্লেখিত বেতন স্কেল, গ্রেড, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে লোক নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে:

পদ  বেতন সংখ্যাযোগ্যতা ও অভিজ্ঞতা

কম্পিউটার অপারেটর


টাকা. ১২,৫০০-৩০,২৩০/- গ্রেড-১১তম

১ প্রার্থীকে বিজ্ঞানে এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ-৫.০০ স্কেলে ৩.০০ এবং বিজ্ঞানে স্নাতক/সমমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ থাকিতে হইবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/ জিপিএ-৩.০০ (৫.০০ স্কেলে) এবং ২য় শ্রেণি/সিজিপিএ-২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হইতে হইবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য।

আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে তাহার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করিতে হইবে। এরূপ কোন তথ্য গোপন বা উল্লেখ না করিলে ভবিষ্যতে তাহার পরীক্ষা পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হইবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হইবে। ইহাওছাড়াও পদোন্নতি নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হইবে না।

রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৩০০/- (তিনশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক রেজিস্ট্রারের বরাবরে লিখিত দরখাস্ত আগামী ২০-৮-২০২৬ খ্রিষ্টাব্দ / ০৫-০৫-১৪৩৩ বঙ্গাব্দ তারিখের মধ্যে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস)-এর পরিচালক মহোদয়ের অফিসে পৌঁছাইতে হইবে। কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করিতে হইবে।


রেজিস্ট্রার

ঢাকা বিশ্ববিদ্যালয়

-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  20 August 2026

==================

Circular Published in National Dailies (*22-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post