Circular: 22-07-2026
Date & Memo/ Ref No:
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
সহকারী শাখা ব্যবস্থাপক
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং- ০০০৯৬) সংস্থা আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে সমন্বিত স্বাস্থ্য ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচি পরিচালনা করে আসছে। উক্ত কর্মসূচিতে নিম্নোক্ত পদে উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে। (খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও পিরোজপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।)
পদের সংখ্যা: ৫০ জন
বেতন: শিক্ষানবিশকালে মাসিক ২২,০০০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫০ সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ থাকতে হবে)
অন্যান্য যোগ্যতা: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে। নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলায় অভ্যস্ত হতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকাল কমপক্ষে ৬ মাস। শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতনসহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এছাড়াও কর্ম দিবসে অফিস কর্তৃক দুপুরের খাবার ব্যবস্থা আছে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেয়া হবে।
অন্যান্য শর্তাবলী:
১) খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
২) ইতোপূর্বে উক্ত পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
৩) মোটরসাইকেল চালানো জানতে হবে। নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: WhatsApp-এর মাধ্যমে জানানো হবে।
আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার বরাবর জীবন বৃত্তান্তসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র (WhatsApp নম্বরসহ), ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আগামী ১৫ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ শনিবার বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, চাঁচড়া চেকপোস্ট, পুলেরহাট, যশোর ডাকযোগ/কুরিয়ার/হাতেহাতে পৌঁছাতে হবে।
✓
- নির্বাহী পরিচালক
Application Deadline:
15 August 2026
==================
*


Post a Comment