গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
কাজী আলাউদ্দিন রোড, ঢাকা।
Government of the People's Republic of Bangladesh
Directorate of Fire Service and Civil Defense
Kazi Alauddin Road, Dhaka.
Circular: 28-07-2026
=============
স্মারক নং-৫৮.০৩.০০০০.০০২.১১.০০৫.২৬-৯৮২৯
Notice বিজ্ঞপ্তি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ ২০২৬-এর আওতায় ফায়ারফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট এবং ড্রাইভার ও ইঞ্জিন ড্রাইভার (মেরিন) পদে জনবল নিয়োগের নিমিত্ত গত ০৬.০৪.২০২৬ তারিখের ৫৮.০৩.০০০০.০০২.১১.০০৫.২৬-৩৯৮১ নম্বর স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলা দৈনিক পত্রিকা (দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর) ও ইংরেজি দৈনিক পত্রিকা (The Daily Star) এবং এ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd)-এর নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। উক্ত পদে নিয়োগের লক্ষ্যে গত ১১ জুন ২০২৬ তারিখ হতে ১৩ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা গ্রহণ করা হয়। শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রতিদিন এ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) প্রকাশ করা হয়। উক্ত পদে নিয়োগের জন্য গত ২৪.০৭.২০২৬ তারিখ লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফল একই দিন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) প্রকাশ করা হয়। উক্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে:
| ক্র | পদের নাম | উত্তীর্ণ প্রার্থীদের রোল | মৌখিক পরীক্ষার তারিখ ও সময় | স্থান ও উপস্থিতির সময় |
| ১. | ইঞ্জিন ড্রাইভার (মেরিন) | ১০০০০০০১ হতে ১০০০০০০৫ পর্যন্ত মোট ০৪ জন | ০৪.০৮.২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ৯.০০টা | *অধিদপ্তরের কাজী আলাউদ্দিন রোড, ঢাকা *উপস্থিতি সকাল ৮.৩০ |
| ২. | নার্সিং অ্যাটেনডেন্ট | ১০০০১৮৩৬ হতে ১০০০১৮৪২ পর্যন্ত মোট ০৩ জন | " | " |
| ৩. | ড্রাইভার | ১০০০০০০৭ হতে ১০০০০১৫৫ পর্যন্ত মোট ৭৬ জন | ০৬.০৮.২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৯.০০টা | " |
| ৪. | ফায়ারফাইটার | ১০০০০১৪১ হতে ১০০০০৩৮৫ পর্যন্ত মোট ৬০ জন | ০৯.০৮.২০২৬ তারিখ রবিবার সকাল ৯.০০টা | " |
| ৫. | " | ১০০০০৩৯৪ হতে ১০০০০৫৯৫ পর্যন্ত মোট ৬০ জন | ১০.০৮.২০২৬ তারিখ সোমবার সকাল ৯.০০টা | ' |
| ৬. | " | ১০০০০৫৯৭ হতে ১০০০০৭৫৯ পর্যন্ত মোট ৬০ জন | ১১.০৮.২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ৯.০০টা | " |
| ৭. | " | ১০০০০৭৬০ হতে ১০০০১০০৭ পর্যন্ত মোট ৬০ জন | ১২.০৮.২০২৬ তারিখ বুধবার সকাল ৯.০০টা | " |
| ৮. | " | ১০০০১০১৬ হতে ১০০০১৩১৯ পর্যন্ত মোট ৬০ জন | ১৩.০৮.২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৯.০০টা | " |
| ৯. | " | ১০০০১৩২০ হতে ১০০০১৬২১ পর্যন্ত মোট ৬০ জন | ১৬.০৮.২০২৬ তারিখ রবিবার সকাল ৯.০০টা | ' |
| ১০. | " | ১০০০১৬২২ হতে ১০০০১৮৩৩ পর্যন্ত মোট ৫৫ জন | ১৭.০৮.২০২৬ তারিখ সোমবার সকাল ৯.০০টা | " |
২। বিশেষ দ্রষ্টব্য (নিম্নবর্ণিত কাগজপত্র সঙ্গে আনতে হবে):
ক) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় ফায়ারফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট এবং ড্রাইভার ও ইঞ্জিন ড্রাইভার (মেরিন) নিম্নবর্ণিত কাগজপত্র সঙ্গে আনতে হবে:
১. পরীক্ষার প্রবেশপত্র ও আবেদন-এর মূলকপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে।
৩. জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) মূলকপি ও সত্যায়িত ফটোকপি, পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ-এর মূলকপি ও সত্যায়িত ফটোকপি এবং অবিবাহিত সনদ এর মূল কপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে।
৪. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদের মূলকপি এবং মুক্তিযোদ্ধা গেজেট, মুক্তিবার্তার সত্যায়িত ফটোকপি। মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্রের মূলকপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে।
খ) ড্রাইভার পদের প্রার্থীদের ক্ষেত্রে ক্রমিক-খ এ বর্ণিত কাগজপত্রসহ হেভি ড্রাইভিং লাইসেন্স-এর মূলকপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে।
গ) ইঞ্জিন ড্রাইভার (মেরিন) পদের প্রার্থীর ক্ষেত্রে ক্রমিক-খ এ বর্ণিত কাগজপত্রসহ মধ্যে অবিবাহিত সনদপত্র ব্যতীত বাকী সকল কাগজপত্রসহ অভিজ্ঞতা সনদ-এর মূলকপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে।
ঘ) ক্ষুদ্র-নৃ গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র ও সত্যায়িত ফটোকপি আনতে হবে।
ঙ) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
✓
স্বাক্ষরিত
(২৭/৭/২৬)
মোঃ মিজানুর রহমান, বিএফএম
উপপরিচালক (প্রশাসন ও অর্থ)
ও সদস্য সচিব
বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি
Exam Deadline:
4-17 August 2026
==================
*


Post a Comment