Government of the People's Republic of Bangladesh
Ministry of Religious Affairs
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
হজ-৩ (ওমরাহ) শাখা
Website:
Circular: 28-07-2026
=============
Date & Memo/ Ref No:
স্মারক নম্বর-১৬.০০.০০০০.০২২.৩৮.০০৬.২৫-২০০
তারিখ: ২৭ জুলাই ২০২৬
Date: 28-July-2026 (Published)
২০২৭ হজ মৌসুমে সরকারি হজ গাইড
নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৭ হজ মৌসুমে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড হিসেবে নিয়োগে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে www.hajj.gov.bd/hajjguide (হজ পোর্টাল) লিংকে নির্ধারিত ফরমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতীত সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। ১৬১৩৬ নম্বরে ফোন করে হজ গাইড আবেদন প্রক্রিয়া জানা যাবে।
হজ গাইড নিয়োগের যোগ্যতা ও শর্তাবলি
| ক্র. | শর্তাবলি |
| ১. | ন্যূনতম একবার হজ পালন করেছেন এবং হজের আরকান-আহকাম, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ (সংশোধিত), হজ প্যাকেজ ও গাইডলাইন, লাগেজ রুলস, হজ বিষয়ে সৌদি বিধি-বিধান সম্পর্কে অবগত এবং হজের সফরে উদ্ভূত সমস্যা মোকাবিলায় পারদর্শী হতে হবে; |
| ২. | ন্যূনতম ৩২ বছর ও অনধিক ৬২ বছর বয়সি এবং শারীরিকভাবে ও মানসিকভাবে সামর্থ্যবান হতে হবে; |
| ৩. | স্নাতকোত্তর/স্নাতক/এইচএসসি/ এসএসসি/সমমানের সনদ থাকতে হবে এবং কোরআন তেলাওয়াতে পারদর্শী হতে হবে; |
| ৪. | প্রার্থী নিজস্ব ইউজার আইডিতে ৪৪ জন (কম/বেশি) হজযাত্রী সংগ্রহ করলে অগ্রাধিকার পাবেন; |
| ৫. | প্রার্থীকে শরীয়ত ও সুন্নতের অনুসারী এবং বিনয়ী হতে হবে। আরবি ভাষায় দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে; |
| ৬. | প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রী সংগ্রহ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে পারদর্শী, আরবি ভাষা ও হজের মাসয়ালা-মাসায়েলে দক্ষ ওমরাহ পালনকারী প্রার্থীর ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে হজ করার শর্ত শিথিলযোগ্য হবে; |
| ৭. | আবেদনের সময় প্রার্থীকে হজ/ওমরাহ পালনের প্রমাণক আবশ্যিকভাবে সিস্টেমে আপলোড করতে হবে; |
| ৮. | হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/এজেন্ট/মোনাজ্জেম হজ গাইড হতে পারবেন না; |
| ৯. | মোবাইল অ্যাপস ব্যবহারে পারদর্শীতাসহ আইটি জ্ঞানসম্পন্ন হতে হবে; |
| ১০. | সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় এরূপ অনুমোদনের কপি দাখিল করতে হবে; |
| ১১. | প্রার্থী নিজস্ব ইউজার আইডি হতে হজযাত্রী নিবন্ধন করবেন যা প্রার্থীর হজযাত্রী সংগ্রহের প্রমাণক হিসেবে গণ্য হবে; |
| ১২. | হজ কার্যক্রম ব্যতিক্রম প্রকৃতির হওয়ায় নারী প্রার্থীদেরকে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো; |
| ১৩. | প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদসহ হজ গাইড নিয়োগ কমিটির সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে; |
| ১৪. | প্রাথমিকভাবে নির্বাচিত হজগাইডকে প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে; |
| ১৫. | হজ গাইড হিসেবে দায়িত্ব পালনে অবহেলা বা শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে; |
| ১৬. | অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে; |
| ১৭. | ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ গাইড নিয়োগ, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে যেকোনো শর্ত আরোপ বা শিথিলসহ নিয়োগ প্রক্রিয়া যেকোনো সময় বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে; |
| ১৮. | সাক্ষাৎকারে উপস্থিতির জন্য প্রার্থীগণ কোন প্রকার টিএ/ডিএ প্রাপ্য হবেন না। |
✓
(স্বাক্ষর)
২৭/০৭/২০২৬
মো: তফিকুল ইসলাম
সিনিয়র সহকারী সচিব
-----------
Website:
*See the Circular Below.
Deadline:
===
==================
Circular Published in National Dailies (*28-July-2026)
*


Post a Comment