Circular: 26-07-2026
=============
নং ৪৬.৪৪.৪৪০০.০০০.০১.১১.০০০৭.০৮.১৮৯
তারিখ: ২৩ জুলাই ২০২৬
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ অধিশাখার ২৮.০৪.২০২৬ খ্রি. তারিখের ৪৬.০০.০০০০.০৪২.১১.০১০.১৯.৭৪৮ নম্বর স্মারকের ছাড়পত্র মোতাবেক ঝিনাইদহ জেলা পরিষদের নিম্নলিখিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে লোক নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
Position & No. of Vacancies:
| নং | পদ | বেতন | সংখ্যা | বয়স | যোগ্যতা |
| ১. | সার্ভেয়ার | ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) | ১ | ১৮-৩২ | এসএসসি/সমমানপাশ সহ ৪ বছরের সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা থাকতে হবে। |
আবেদনের শর্তাবলী
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স ১৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে সকল ক্ষেত্রে ১৮ হতে ৩২বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
২. প্রার্থীকে নির্ধারিত ফরমে স্পষ্টভাষে স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। স্বহস্তে লিখিত ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৩. নির্ধারিত আবেদন ফরমটি জেলা পরিষদের ওয়েবসাইট www.zpjhenaidah.gov.bd ও জেলা পরিষদ কার্যালয়, ঝিনাইদহ হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
৪. প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঝিনাইদহকে সম্বোধন করে ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, কোটা (যদি থাকে) এবং বামপার্শ্বে আবেদনকারীর পূর্ণ ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
৫. আবেদনের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবীযুক্ত স্পষ্ট সীল) কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৫ সে.মি. সাইজের ৩ (তিন) কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধা কোটায় (বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ পূর্বক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি, নির্দিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে।
৬. আবেদনপত্র আগামী ১৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে/সরাসরি জেলা পরিষদ, ঝিনাইদহে পৌঁছাতে হবে। বিলম্বে প্রেরিত আবেদনপত্র, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ঘষামাজা আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৭. প্রার্থী যদি বাংলাদেশের নাগরিক না হন, ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডিত হন কিংবা কোন সরকারি প্রতিষ্ঠান হতে বরখাস্ত হন তবে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
৮. আবেদনের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঝিনাইদহ সংশোধন করে সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে ৫০০/-(পাঁচশত) টাকার অফেরত যোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডার জমা দিতে হবে।
৯. যোগাযোগের সুবিধার্থে আবেদনের সঙ্গে ১০ (দশ) টাকার ডাকটিকিট যুক্ত নিজ ঠিকানা সম্বলিত (যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চান) ০১ (এক) টি ১০ইঞ্চি x ৪.৫ ইঞ্চি ফেরত খাম প্রেরণ করতে হবে।
১০. সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত কোটা সম্পর্কিত নির্দেশনাবলী অনুসরণ করা হবে।
১১. মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
১২. চাকুরিরত প্রার্থীদের স্ব-স্ব বিভাগের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে।
১৩. কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।
১৪. লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৫. নিয়োগের ক্ষেত্রে বিধি মোতাবেক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
১৬. আবেদনকারীকে অবশ্যই তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
১৭. কোন জিজ্ঞাসা থাকলে/জরুরী প্রয়োজনে সরাসরি জেলা পরিষদ, ঝিনাইদহে অথবা ০১৭১৩৯-৩৩৮৬৩৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
✔
স্বাঃ/-
মোঃ সেলিম রেজা পিএএ উপসচিব
প্রধান নির্বাহী কর্মকর্তা
জেলা পরিষদ, ঝিনাইদহ।
ফোনঃ ০২৪৭৭৭৪৭১৮৯
Application Deadline:
16 August 2026
==================
*


Post a Comment