গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী
Divisional Commissioner's Office, Rajshahi
হিসাব শাখা
Circular: 29-07-2026
=============
নম্বর: ০৫.৪৩.০০০০.০০৩.০১.০১৩.২২.২৮৪
Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিট এর ১৬ জুন ২০২৬খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৩৯.২১২.১১.০০৬.২৬.২৫ নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইন এ (
| নং | পদ ও বেতন | সংখ্যা | শিক্ষাগত ও অন্যান্য |
| ১ | কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) বেতনস্কেল ১১০০০-২৬৫৯০/- | ১ | (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে; |
| ২ | অফিস সহায়ক (গ্রেড-২০) বেতনস্কেল ৮২৫০-২০০১০/- | ৬ | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
শর্তাবলী:
২. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ০১.০৮.২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।
খ. আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
গ. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত/বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status- এ স্ব স্ব Option Select করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।
ঘ. চাকুরির আবেদন ফর্মে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
ঙ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
চ. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
ছ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
জ. এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শূন্যপদ পূরণে 'সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯' ও 'বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধনী ২০২৩)' অনুসরণ করা হবে।
ঝ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
ঞ. নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩. আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৩.০৭.২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮.০৮.২০২৬ খ্রি. বিকাল ৪:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) সঠিকভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। সঠিকভাবে Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সত্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্ব রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copyতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা, ২ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। * প্রথম SMS: DIVRAJ<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DIVRAJ ABCDEF
Reply: Applicant's Name. Tk. 112/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To pay fee Type DIVRAJ<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DIVRAJ<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DIVRAJ YES xxxxxxxxxx
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DIVRAJ Application for xxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ. টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
i. User ID জানা থাকলে: DIVRAJ<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: DIVRAJ HELP USER ABCDEF
ii. PIN Number জানা থাকলে: DIVRAJ<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.
Example: DIVRAJ HELP PIN 12345678
ঝ. পরীক্ষা সংক্রান্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী এর ওয়েবসাইট
✓
QR Code
ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নাম্বারে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল-এর ফেসবুক পেজ
৪. প্রার্থীর যোগ্যতা যাচাই:
ক. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করলে পরীক্ষায় উত্তীর্ণ যে-কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্ব প্রদেয় ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
খ. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
গ. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
ঘ. কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;
ঙ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা প্রথম গ্রেড এবং চতুর্থ গ্রেডের গেজেটেড কর্মকর্তা (প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
চ. জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;
ছ. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy); এবং
জ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে-কোনো বিষয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। যে-কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
✓
QR Code
✓
(স্বাক্ষরিত)
ড. আ. ন. ম. বজলুর রশীদ
বিভাগীয় কমিশনার
রাজশাহী
Application Deadline:
18 August 2026
==================
*


Post a Comment