Bangladesh Power Development Board PDB বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


Bangladesh Power Development Board-
PDB 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিবি

কর্মচারী পরিদপ্তর

ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল, ঢাকা

www.bpdb.gov.bd

 

Circular: 29-07-2026

=============

Date & Memo/ Ref No:  

নম্বর: ২৭.১১.০০০০.২১০.৫২.০০২.২৩-১২৩

তারিখ: ২৯ জুলাই ২০২৬

Date: 30-July-2026 (Published)

Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি



নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৫তম গ্রেডে (টাকা: ৯,৭০০-২৩,৪৯০/-) নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমাণ তালিকা তৈরির নিমিত্ত প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট থেকে https://bpdbstaf.teletalk.com.bd-এ অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

Position & No. of Vacancies
পদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাশারীরিক যোগ্যতা
শিক্ষানবিশ এসবিএ-এ৫৮৭

ক) এইচএসসি (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান)


খ) কোনো পরীক্ষায় ২য় বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে নয়।



জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব

শর্তাবলী:

১। নির্বাচিত প্রার্থীগণ ১ বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী হিসেবে তারা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন।

২। প্রশিক্ষণ সফলতার সাথে সমাপ্তির পর এসবিএ-এ পদ শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। পদ শূন্য না থাকলে প্রশিক্ষণের পর সনদপত্র প্রদানপূর্বক অব্যাহতি দেয়া হবে।

৩। ভবিষ্যতে এসবিএ-এ পদ শূন্য হওয়া সাপেক্ষে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ বিবেচিত হবে।

৪। বর্ণিত পদের জন্য বয়সসীমা ০১.০৮.২০২৬ তারিখে ১৮-৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৫। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে।

৬। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় ঢাকা হবে; উক্ত সময়ে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির মূলকপি ও ০১ (এক) সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৭। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।

৮। নাগরিকত্বের প্রমাণক হিসেবে অভিভাবকের প্রার্থীর স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

৯। নিয়োগের ক্ষেত্রে সরকারের এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধি-বিধান ও পরবর্তীতে উক্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

১০। প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যদি অসত্য বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

১১। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।

১৩। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

১৪। অপেক্ষমাণ তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫.০৮.২০২৫ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০২০.২৪-২১৯ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুসরণ করা হবে।

১৫। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bpdbstaf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৩.০৮.২০২৬ তারিখ, সকাল ১০:০০ ঘটিকা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩.০৮.২০২৬ তারিখ, বিকাল ৫:০০ ঘটিকা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৩.০৮.২০২৬ তারিখ, বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে System হতে স্বয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীগণ কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টা (অর্থাৎ ২৬.০৮.২০২৬ তারিখ, বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত) সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে ও পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য $300 \times \text{প্রস্থ } 80\text{ pixel}$) ও রঙিন ছবি (দৈর্ঘ্য $300 \times \text{প্রস্থ } 300\text{ pixel}$) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ $100\text{ KB}$ ও স্বাক্ষরের সাইজ $60\text{ KB}$ হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's কপিতে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's কপিতে তার সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর লেখা থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুই)টি SMS প্রেরণ করে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ভ্যাটসহ অফেরতযোগ্য ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে, অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ ভ্যাটসহ অফেরতযোগ্য ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"

প্রথম SMS: BPDBSTAF <space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: BPDBSTAF ABCDEF

Reply: Applicant's Name, Tk. 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BPDBSTAF<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BPDBSTAF <Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: BPDBSTAF YES 12345678

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BPDBSTAF Application for post XXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bpdbstaf.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (केवल যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট www.bpdb.gov.bd এবং https://bpdbstaf.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিস্তারিত পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bpdb.gov.bd ওয়েবসাইটে হতে জানা যাবে।

জ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্টকপি Print করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা, উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

ঝ. কেবল টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে: BPDBSTAF<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: BPDBSTAF Help User ABCDEF & send to 16222

ii. PIN Number জানা থাকলে: BPDBSTAF<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.

Example: BPDBSTAF Help PIN 12345678 & send to 16222

ঞ. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১ এ কল করা যাবে। এছাড়া, alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে অথবা টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ-এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail অথবা মেসেজ-এর Subject-এ Organization Name BPDBSTAF, Post Name... Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষা বাতিল বা অসাধুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

  • কোনো প্রকার তদবির বা যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রবেশের QR Codeবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের টেলিটক পোর্টাল প্রবেশের QR Code


স্বাক্ষর 

২৭.৭.২৬

মোহাম্মদ মোজাম্মেল হোসেন পরিচালক

কর্মচারী পরিদপ্তর

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা

-----------
Website/ ওয়েবসাইট

*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 23 August 2026

==================

Circular Published in National Dailies (*29-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post