Government of the People's Republic of Bangladesh
Ministry of Cultural Affairs
Directorate of Public Libraries
1 Minto Road, Ramna, Dhaka
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
গণগ্রন্থাগার অধিদপ্তর
১ মিন্টো রোড, রমনা, ঢাকা
Circular: 30-07-2026
=============
পুস্তক ক্রয়ের তালিকা আহ্বান বিজ্ঞপ্তি
পুস্তক ক্রয়ের তালিকা আহ্বান বিজ্ঞপ্তি
গণগ্রন্থাগার অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, বিভাগীয়, জেলা, উপজেলা এবং শাখা সরকারি গণগ্রন্থাগারসমূহের জন্য ২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন বিষয়ে দেশি ও বিদেশি পুস্তক ক্রয়ের নিমিত্ত পুস্তক প্রকাশক, পরিবেশক ও লেখকগণের কাছ থেকে জুলাই ২০২৪ থেকে আগস্ট ২০২৬ সময়কালের মধ্যে প্রকাশিত পুস্তকের নমুনা কপিসহ তালিকা আহ্বান করা যাচ্ছে (বিদেশি পুস্তকের ক্ষেত্রে প্রকাশনার সময়কাল ও নমুনা কপি প্রদান শিথিলযোগ্য)। প্রকাশক কর্তৃক প্রদত্ত তালিকার সাথে প্রকাশকের হালসনের ট্রেড লাইসেন্স ও আয়কর প্রত্যয়ন পত্রের ফটোকপি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করে জমা দিতে হবে। দেশি বইয়ের ক্ষেত্রে গুরুত্ব অনুসারে সবচেয়ে ভালো মানের সর্বোচ্চ ২৫টি বই তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। তালিকায় অন্তর্ভুক্ত বইয়ের ২৫% পাঠ্য ও রেফারেন্স, ৩০% সৃজনশীল সাহিত্য, ১৫% মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস, ২০% শিশু কিশোর সাহিত্য, ০৫% অভিধান, ব্রেইলবুক ও অন্যান্য বিষয়ক এবং ০৫% নজরুল বিষয়ক পুস্তক হতে হবে। উল্লেখ্য যে, গণগ্রন্থাগার অধিদপ্তরের ওয়েব পোর্টালে (www.publiclibrary.gov.bd) মেনুতে তালিকা জমা দিতে click করুন অথবা www.dpl.gov.bd/book_purchase লিংকে ফরম পূরণ করে আগ্রহী প্রকাশক, পরিবেশক ও লেখকগণকে অনলাইনের মাধ্যমে পুস্তক তালিকা দাখিল করতে হবে এবং অনলাইনের জমাকৃত তালিকার হার্ড কপি (নিম্নবর্ণিত ছক অনুযায়ী তালিকা জমা দিয়ে অনলাইনের ট্র্যাকিং নম্বর তালিকার প্রত্যেক পাতায় অবশ্যই দিতে হবে) ১৪ (চৌদ্দ) সেট অবশ্যই আগামী ৩১.০৮.২০২৬ তারিখের মধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের সংগ্রহ ও বিতরণ শাখায় (আইইবি ভবন, রমনা, ঢাকা) জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো:
দেশি পুস্তকের ছক
| ক্র নং | লেখকের নাম | শিরোনাম | প্রকাশনার (প্রতিষ্ঠান) নাম, ঠিকানা ও ফোন নম্বর | প্রকাশের তারিখ | সংস্করণ | মুদ্রণ | পৃষ্ঠা সংখ্যা | বিষয় | মূল্য | আই.এস বি.এন | কাগজের ধরন | বাঁধাইয়ের ধরন | মন্তব্য |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
বিদেশি পুস্তকের ছক
| Sl. No. | Author | Title | Publisher's Address and Website | Date of Publication | Edition | Page Number | Subject | Price | ISBN | Type of Paper | Type of Bindings | Remarks | |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
শর্তাবলী:
১। পুস্তক তালিকা উপরে প্রদত্ত ছক অনুযায়ী বাংলায় লেখাগুলো অবশ্যই ইউনিকোড (Nikosh) ফন্টে হতে হবে।
২। ছকের কোন ফিল্ডে তথ্যের পুনরাউল্লেখ করার ক্ষেত্রে সম্পূর্ণ তথ্যটি লিখতে হবে, 'ঐ' অথবা 'do' ব্যবহার করা যাবে না।
৩। ছকের ৫ নং কলামে অর্থাৎ প্রকাশের তারিখের ঘরে মাসের নাম পুরোপুরি ইংরেজিতে লিখতে হবে। মূল্য এবং পৃষ্ঠা সংখ্যা ইংরেজিতে লিখতে হবে। ছকের ১০ নং কলামে মূল্য অংকে লিখতে হবে। মূল্যের ঘরে 'টাকা' বা '-' চিহ্ন দেয়া যাবে না।
৪। ছকে প্রদত্ত তথ্যসমূহ সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কোনক্রমেই ছক পরিবর্তন করা যাবে না। ছক পরিবর্তন করা হলে তালিকা গ্রহণ করা হবে না।
৫। কপিরাইট আইনের পরিপন্থী, পাইরেটেড কোনো বই তালিকায় থাকলে প্রকাশনা প্রতিষ্ঠানকে বাছাই তালিকা থেকে বাদ দেয়াসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৬। পাঠ্যবই ছাড়া অন্য কোন বইয়ের ক্ষেত্রে পুনর্মুদ্রণ এবং সংস্করণের বই জমা নেয়া হবে না।
৭। গত ২০২৩-২০২৪, ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে যেসব পুস্তক ক্রয় করা হয়েছে সেসব পুস্তক তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না।
৮। সংস্করণ ও মুদ্রণ কত তা অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৯। পুস্তক তালিকার সাথে স্ব স্ব প্রতিষ্ঠানের পাবলিশার্স ক্যাটালগ দাখিল করতে হবে।
১০। নির্বাচিত পুস্তকের লেখক/অনুবাদক/সম্পাদকের সঙ্গে প্রকাশনা প্রতিষ্ঠানের চুক্তিপত্র বিলের সাথে দাখিল করতে হবে।
✓
(মনীষ চাকমা)
মহাপরিচালক
ফোন: ০২- ২২২২২৯৪৫৮
Application Deadline:
31 August 2026
==================
*


Post a Comment