Faridpur Medical College: Recruitment Notice মেডিকেল কলেজ: নিয়োগ বিজ্ঞপ্তি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Faridpur Medical College

ফরিদপুর মেডিকেল কলেজ

অধ্যক্ষের কার্যালয়

নিয়োগ বিজ্ঞপ্তি

Circular: 14-07-2026

=============

Date & Memo/ Ref No:  

স্মারক নং-৪৫.০১.২৯০০.২৩৬.১১.০১১.২৪.১৩৭৩

তারিখ:- ১৯/০৬/২০২৪ খ্রি.

Date: 14-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গত ২০.০৩.২০২৪ইং তারিখের ৫৯.০০.০০০০.১৪১.১১.০০১.২৩-১৬৫ সংখ্যক স্মারকের ছাড়পত্রের আলোকে ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর ও এতদসংলগ্ন হাসপাতালের সম্পূর্ণ অস্থায়ী রাজস্ব খাতের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের উদ্দেশ্যে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও শর্তাসাপেক্ষে বাংলাদেশের যোগ্য ও স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নংপদ ও বেতনসংখ্যাবয়সযোগ্যতাজেলা
হেলথ এডুকেটর (Health Educator): ১২,৫০০-৩০,২৩০/- গ্রেড-১১১৮-৩০

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীব বিজ্ঞান অনুষদভুক্ত যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি;


অথবা (২) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষায় ডিপ্লোমাধারী ডিগ্রি;


(খ) বাংলাদেশে চালু বিজ্ঞাপিত নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ১৯৮৫ এর তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

সকল
স্টুয়ার্ড (Steward): ৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬১৮-৩০

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী বা সমমানের জিপিএ থাকতে হবে। স্বীকৃত স্থানী স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনুরূপ পদে বা সহকারী সুপারভাইজার পদে ন্যুনতম ২ বছরের অভিজ্ঞতা। তবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জনস্বাস্থ্য বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।


(খ) বাংলাদেশে চালু বিজ্ঞাপিত নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ১৯৮৫ এর তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

সকল
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Steno-Typist): ৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬১৮-৩০

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী;


(খ) কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত;


(গ) "মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত দপ্তরসমূহ, পরিদপ্তর এবং দপ্তরের জন্য নন-ক্যাডার বিধিমালা, ২০২০" এর তফসিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

সকল
ট্যাক্সিডারমিস্ট (Taxidermist): ৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬১ ১৮-৩০

(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;


(খ) কম্পিউটার চালনায় দক্ষতা;


(গ) বাংলাদেশে চালু বিজ্ঞাপিত নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ১৯৮৫ এর তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

সকল
অফিস সহায়ক (Office Support Staff): ৮,২৫০-২০,০১০/- গ্রেড-২০১০১৮-৩০

(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;


(খ) মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের জন্য নন-ক্যাডার বিধিমালা, ২০২০ এর তফসিল-৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

সকল

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে:

১) ১৯/০৬/২০২৪ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২) সকল চাকুরীরত প্রার্থীকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি দাখিল করতে হবে ও একসেট ফটোকপি জমা দিতে হবে।

৩) নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত কোটাভিত্তিক নিয়ম ও বিধি-বিধান সঠিকভাবে অনুসরণ করা হবে। পরবর্তীতে এ সংশ্লিষ্ট কোন সংশোধনী/নীতিমালা জারী হলে তা অনুসরণ করা হবে।

৪) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং সন্তানদের বয়স সাধারণ হিসাবের চেয়ে পৃথক হবে এবং গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত সার্টিফিকেটের মূল কপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা দাবি করলে উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে।

৫) আবেদনের, লিখিত, মৌখিক ও ব্যবহারিক যোগ্যতা দেশের প্রচলিত আইনি নিয়ম অনুযায়ী হবে।

৬) শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক ও ব্যবহারিক যোগ্যতার ক্ষেত্রে পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

৭) আবেদনকারীকে অবশ্যই Applicant's Copy সাথে আনতে হবে।

৮) দেশের বিদ্যমান যোগ্যতার প্রমাণস্বরূপ সরকারি চাকুরীর ক্ষেত্রে তথ্য এবং কারিকুলাম, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনপত্রের সাথে অবশ্যই দাখিল করতে হবে।

৯) প্রার্থীর ছবি ৩ কপি (৫ x ৫ সে.মি.) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

১০) দেশের স্থায়ী বাসিন্দা প্রমাণের বিকল্পে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং তদ্ বংশীয় প্রমাণের জন্য মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে।

১১) Download কৃত Admit Card অবশ্যই সাথে আনতে হবে।

১২) নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা বাতিল/সংযোজন ও সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১৩) অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/অস্পষ্ট আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগের পর অসত্য প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগাদেশ বাতিল বলে গণ্য হবে এবং প্রয়োজনে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪) যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

১৫) পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৬) নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞাপনে উল্লেখিত সকল শর্ত বা অনুরূপ সংযোজন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

১৭) কোনো প্রার্থী একইসাথে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না।

১৮) বিজ্ঞাপনের সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৯) আবেদনের সময়সীমা পূরণ সংক্রান্ত বিষয়াবলী ও শর্তাবলী:

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://fmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৯/০৭/২০২৪ খ্রিষ্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৮/০৮/২০২৪ খ্রিষ্টাব্দ বিকাল-০৫:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিবেন।

খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়করূপে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক সেট জমা দিবেন।

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। প্রার্থী Applicant's Copy তে একটি User ID পাবেন এবং এই User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২টি SMS করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞাপনে বর্ণিত ১, ২ ও ৩ নং ক্রমিকে পদের জন্য ৩০০/- টাকা (টেলিটক সার্ভিস চার্জ ৩৫/- টাকাসহ মোট ৩৩৫/- টাকা) এবং ৪ ও ৫ নং ক্রমিকে পদের জন্য ২০০/- টাকা (টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা) পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রেরণ করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী: * প্রথম SMS: FMC User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

  • Example: FMC ABCDEF & send to 16222

  • Reply: Applicant's Name, TK. 168/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type FMC Yes PIN and send to 16222.

  • দ্বিতীয় SMS: FMC Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

    • Example: FMC Yes 12345678 & send to 16222

    • Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for FMC Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://fmc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়েও অবশ্যই প্রদর্শন করবেন।

জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে FMC Help User User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

  • Example: FMC Help User ABCDEF & Send to 16222.

    (ii) PIN Number জানা থাকলে FMC Help PIN PIN Number লিখে Send করতে হবে 16222 নম্বরে।

  • Example: FMC Help PIN 12345678 & Send to 16222.

ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ফরিদপুর মেডিকেল কলেজের ওয়েবসাইট fmc.college.gov.bd এ এবং টেলিটকের ওয়েবসাইট https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান সরাসরি fmc.college.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল https://www.facebook.com/alljobs.teletalk.bd পেজেও মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/Message এর Subject-এ Organization Name: FMC, Post Name: ***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

ট) বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের নিয়োগ প্রক্রিয়া সরকার কর্তৃক জারি করা কোনো বিধি-বিধান বা আইনগত বাধা থাকলে বা প্রশাসনিক কারণে নিয়োগ স্থগিত রাখতে হলে বা বাতিল করতে হলে বা শূন্য পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করতে হলে পরীক্ষা বন্ধ বা স্থগিত করতে চাইলে, পরীক্ষার পূর্বে বা পরে কোনো বিজ্ঞাপনের শর্ত পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন।


অধ্যাপক ডা. দিলরুবা জেবা 

অধ্যক্ষ

ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর

E-mail: fmc@dgme.gov.bd

-----------
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 18 August 2026

==================

Circular Published in National Dailies (*14-July-2026)


=logo Vacancy Recruitment Job Circular Career Opportunity নিয়োগ বিজ্ঞপ্তি 

*

Post a Comment

Previous Post Next Post