International Mother Language Institute আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট: International Mother Language Award আন্তর্জাতিক মাতৃভাষা পদক






গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

International Mother Language Institute

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ 

শিক্ষা মন্ত্রণালয় 

১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ 

Website: www.imli.gov.bd


Circular: 19-07-2026

=============

Date & Memo/ Ref No:  

স্মারক নং- ৩৭.২৫.০০০০.০০০.১০৭.২৬.০০০১.২৫-২০৭ 

 তারিখ: ১৬ই জুলাই ২০২৬

Date: 19-July-2026 (Published)

 International Mother Language Award 2027 

আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৭ আহ্বান


আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৭-এর প্রস্তাব আহ্বান

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক “আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২৭” (International Mother Language National Award 2027) এবং “আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২৭” (International Mother Language International Award 2027) প্রদান করা হবে।

২। পদকের ধরণ: জাতীয় পদক ও আন্তর্জাতিক পদক: 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৮ শে সেপ্টেম্বর ২০২৪/০৪ তারিখ ১৪৩১-বঙ্গাব্দ এর ৩৭.০০.০০০০.০৬৯.২২.০০২.১৬-২১৩ সংখ্যক পদক নীতিমালা প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় পর্যায়ে ২ (দুই)-টি “আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২৭” (International Mother Language National Award 2027) প্রদানের জন্য বাংলাদেশী নাগরিক অথবা বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান/সংস্থার নিকট থেকে এবং আন্তর্জাতিক পর্যায়ে ২ (দুই)টি “আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২৭” (International Mother Language International Award 2027) প্রদানের জন্য বিদেশী নাগরিক অথবা প্রতিষ্ঠান/সংস্থার নিকট থেকে নির্ধারিত ছকে (ছকটি ওয়েবসাইটে “আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা ২০২৩ (সংশোধিত)”-এর পরিশিষ্ট ‘ক’ ও ‘খ’ রূপে পাওয়া যাবে) আবেদনপত্র/প্রস্তাব আহ্বান করা যাচ্ছে। উপর্যুক্ত নীতিমালা এবং ছকটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর ওয়েবসাইট www.imli.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।

৩। নীতিমালা ও তারিখ: 

উপরিউক্ত পদক নীতিমালা প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ৭.৩-এ পদক প্রাপ্তির যোগ্যতা এবং অনুচ্ছেদ ৮.৩-এ বর্ণিত নির্দেশনার আলোকে প্রাপ্তব্য আবেদনপত্র/প্রস্তাবাদি বিবেচনার জন্য অতিরিক্ত পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বরাবর আবেদনপত্র/প্রস্তাব-এর ০৩ (তিন) সেট হার্ড কপি ৩০ শে সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪:০০টার মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস যোগে/সরাসরি প্রেরণের অনুরোধ করা হলো এবং একই সাথে আবেদনপত্র/প্রস্তাব-এর সফট কপি (এমএস ওয়ার্ড ও পিডিএফ) ফরমেটে imli.moebd@gmail.com ই-মেইল ঠিকানায় প্রেরণ করতে হবে এবং এর অনুলিপি imliaward@gmail.com ই-মেইল ঠিকানায় প্রেরণ করতে হবে। ৩০ শে সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস সময়ের পরে প্রেরিত আবেদনপত্র/প্রস্তাব (হার্ড ও সফট কপি) কোনোভাবেই গ্রহণ করা হবে না। উল্লেখ্য, পদকের জন্য বিবেচনা প্রার্থীর ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কর্মকৃতিত্ব এবং বিশেষ ক্ষেত্রে প্রাপক ব্যক্তির সমগ্র জীবনের বা প্রতিষ্ঠানের সার্বিক অবদান বিবেচনাযোগ্য হবে।

৪। ডাকযোগে প্রেরণের ঠিকানা : 

অতিরিক্ত পরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

৫। পদকের মান : 

পদক হিসেবে ১৮ (আঠারো) ক্যারেট মানের ৩৫ (পঁয়ত্রিশ) গ্রাম ওজনের একটি স্বর্ণপদক (Gold Medal), সম্মাননাপত্র এবং ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা কিংবা চার লক্ষ টাকা সমমূল্যের ইউএস ডলার প্রদান করা হবে।

৬। পদক প্রাপ্তির যোগ্যতা : 

৬.১ বিশ্বের বিভিন্ন মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে অবদান; 

৬.২ মাতৃভাষাচর্চায় প্রমাণিত বিশেষ অবদান (প্রমাণ : প্রকাশিত মানসম্পন্ন গ্রন্থ); 

৬.৩ মাতৃভাষার গবেষণায় বিশেষ অবদান; 

৬.৪ মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন এবং বিকাশে ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদান; 

৬.৫ বহির্বিশ্বে মাতৃভাষা প্রচার ও প্রসারে বিশেষ অবদান; 

৬.৬ মাতৃভাষায় রচিত সাহিত্য ও অন্যান্য বিষয়ে রচিত মৌলিক গ্রন্থাদি বিদেশী ভাষায় অনুবাদে বিশেষ অবদান (প্রমাণক : প্রমাণিত মানসম্পন্ন গ্রন্থ); 

৬.৭ বিদেশী ভাষায় রচিত সাহিত্য ও অন্যান্য বিষয়ে রচিত গ্রন্থসমূহের বাংলা ভাষায় অনুবাদে বিশেষ অবদান (প্রমাণক : প্রমাণিত মানসম্পন্ন গ্রন্থ)।

৭। আবেদন বা প্রস্তাবের জন্য বিশেষ দ্রষ্টব্য : 

৭.১.  নির্ধারিত ছকে (পদক নীতিমালার ২০২৩ (সংশোধিত) পরিশিষ্ট ক/খ) এবং উল্লিখিত তারিখের মধ্যে আবেদনপত্র বা প্রস্তাবের ০৩ (তিন) কপি ফরম যথাযথভাবে পূরণ করে অতিরিক্ত পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বরাবর ডাকযোগে/কুরিয়ার সার্ভিস যোগে/সরাসরি প্রেরণ করতে হবে এবং এর সফট কপি চাহিদা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে imli.moebd@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে এবং এর অনুলিপি imliaward@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে; 

৭.২.  আবেদনপত্রে/প্রস্তাবে অসত্য বা অসম্পূর্ণ তথ্য বা অস্পষ্ট বর্ণনা দিলে এবং অভিজ্ঞানপত্র/সনদ/প্রমাণপত্রাদি (Testimonials/ Certificates) সংযোজিত না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে; 

৭.৩.  কোনো শ্রেণিতে (জাতীয় ও আন্তর্জাতিক) উপযুক্ত ব্যক্তি/প্রতিষ্ঠান খুঁজে পাওয়া না গেলে সেক্ষেত্রে পদক প্রদান সংশ্লিষ্ট বছরের জন্য স্থগিত থাকবে; 

৭.৪.  একই ব্যক্তি বা প্রতিষ্ঠান/সংস্থা ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ প্রাপ্তির জন্য দ্বিতীয়বার বিবেচিত হবেন না; 

৭.৫.  এই পদক মরণোত্তর (posthumous) প্রদেয় নয়। কিন্তু প্রাপক হিসেবে নাম ঘোষণার পর কোনো ব্যক্তি মৃত্যু হলে তার পক্ষে পরিবারের উত্তরাধিকারী/উত্তরাধিকারিণীদ্বয়ের মধ্য থেকে নির্ধারিত কোট অথবা উত্তরাধিকারী/উত্তরাধিকারিণী না থাকলে উপযুক্ত কেউ তা গ্রহণ করতে পারবেন। এজন্য প্রচলিত নিয়মে প্রাপ্ত উত্তরাধিকার বা ওয়ারিশান সনদে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের/সংশ্লিষ্ট দূতাবাসের প্রতিস্বাক্ষর থাকতে হবে; 

৭.৬.  বাংলাদেশের নাগরিক স্বদেশে অবস্থানকালে পদক প্রাপকরূপে চূড়ান্তভাবে নাম ঘোষণার পর যদি বাংলাদেশের বাইরে গমন করেন অথবা সেখানে অবস্থান করেন এবং তার পক্ষে বাংলাদেশে এসে পুরস্কার গ্রহণ সম্ভব না হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন (যদি থাকে) থেকে পদক প্রাপ্ত করতে পারবেন। তবে বিষয়টি আমাই কর্তৃপক্ষকে পূর্বে অবহিত করতে হবে। অনুরূপ ব্যবস্থা পদক প্রাপক হিসেবে নাম ঘোষণার পর মৃত ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সেক্ষেত্রে মৃত ব্যক্তির উত্তরাধিকারী/উত্তরাধিকারিণীর যথার্থতা সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন কর্তৃক যাচাইপূর্বক পদক প্রদান করা হবে। এ সংক্রান্ত পদক বিতরণ অনুষ্ঠান দূতাবাসে/হাইকমিশনে অনুষ্ঠিত হবে এবং দূতাবাস/হাইকমিশন প্রধান পদক প্রদান করবেন।

৮। ওয়েবসাইটসমূহ: 

বিজ্ঞপ্তিটি নিম্নোক্ত ওয়েবসাইটসমূহে দেখা যাবে। অনিবার্য কারণে বিজ্ঞপ্তির কোনো প্রকার সংশোধন প্রয়োজন হলে সংশোধিত অংশও নিম্নোক্ত ওয়েবসাইটসমূহে আপলোড করা হবে। 

www.shed.gov.bd 

 www.ugc.gov.bd 

 www.dshe.gov.bd 

 www.en.unesco.org 

 www.banbeis.gov.bd 

 www.naem.gov.bd

www.mofa.gov.bd 

 www.imli.gov.bd 

www.bncu.gov.bd 


✔ 

(প্রফেসর ড. মুহাম্মদ আসাদুজ্জামান) 

পরিচালক 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) 

১/ক, সেগুনবাগীচা, ঢাকা-১০০০ 

টেলিফোন: +৮৮ ০২-২২৩৩৮০১২৫ 

ই-মেইল: imli.moebd@gmail.com  

ই-মেইল: imliaward@gmail.com

-----------
*See the  Circular Below. 

Application Deadline: 

  30 September 2026

==================

Circular Published in National Dailies (*19-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post