Ministry of Religious Affairs
ইসলামিক ফাউন্ডেশন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা ১২০৭
Circular: 19-07-2026
=============
জাতীয় তাফসীর প্রতিযোগিতা ২০২৬
জাতীয় তাফসীর প্রতিযোগিতা ২০২৬
বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে এই প্রথম বারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় তাফসীর প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা বিভাগীয় পর্যায় থেকে শুরু হবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীগণ জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। উক্ত প্রতিযোগিতায় নিম্নরূপ শর্তে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে:
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়
| গ্রুপ | যারা অংশগ্রহণ করতে পারবে | বয়সসীমা | তাফসীরের বিষয় |
| ক | ফাজিল/জালালাইন/দাওরায়ে হাদীস/কামিল/আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থী | অনূর্ধ্ব ৩০ বছর | সূরা ফাতিহা, সূরা বাকারাহ ও সূরা আলাক |
| খ | কামিল/দাওরায়ে হাদীস/আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতি কর্মী | অনূর্ধ্ব ৪০ বছর | সূরা আন-নূর, সূরা ইয়াছীন, সূরা হুজরাত, সূরা আর রাহমান ও সূরা ওয়াকিয়াহ |
অংশগ্রহণকারীদের যোগ্যতা
১। বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আরবি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে।
৩। পবিত্র কুরআনের শাব্দিক অর্থসহ তরজমা করার যোগ্যতা থাকতে হবে।
৪। উলূমুল কোরআন, উসূলুত তাফসীর, হাদীস, ফিকহ, ইলমুন নাহু, ইলমুস সরফ এবং বালাগাতসহ প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে।
জাতীয় পর্যায়ে পুরস্কারের মূল্যমান
| ক্রম: | পুরস্কারের ক্রম | পুরস্কারের সংখ্যা | পুরস্কারের মূল্যমান |
| ১ | চ্যাম্পিয়ন পুরস্কার | ২ট | ২ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদপত্র |
| ২ | ১ম রানার্স আপ | ২ট | ১.৫ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদপত্র |
| ৩ | ২য় রানার্স আপ | ২ট | ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদপত্র |
নিয়মাবলী
১। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে
২। আগ্রহী প্রতিযোগীদের ইসলামিক ফাউন্ডেশনের ৮টি বিভাগীয় কার্যালয়- ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/সিলেট/বরিশাল/রংপুর/ময়মনসিংহ- এর যে কোনো একটি কার্যালয়ের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবং তা অনলাইন আবেদনে উল্লেখ করতে হবে।
৩। বিভাগীয় পর্যায়ে ১ম পুরস্কার বিজয়ীকে নগদ ২০ হাজার টাকা, ২য় পুরস্কার বিজয়ীকে নগদ ১৫ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয়ীকে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
৪। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে ঢাকায় এক সপ্তাহের গ্রুমিং বা প্রশিক্ষণ প্রদান করা হবে। অতঃপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৫। বিভাগীয় পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
৬। নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সাফওয়াতুত তাফাসীর, কালিমাতুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে মাজহারী, তাফসীরে ইবনে কাছীর ও তাফসীরে মারেফুল কোরআন প্রতিযোগিতায় সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।
✔ (স্বাক্ষর)
মোঃ মহিউদ্দিন
পরিচালক
সমন্বয় বিভাগ
ফোন: ০২২২২২১৮২৮১
Application Deadline:
31 August 2026
==================
*


Post a Comment