জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় Jahangirnagar University: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

Jahangirnagar University

Savar, Dhaka



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাভার, ঢাকা

Website: 

Circular: 24-07-2026

=============

Date & Memo/ Ref No:  

পত্র সংখ্যা : রেজি/প্রশাসন-২/৫৮৮(২) 

তারিখ : ২৩-০৭-২০২৬

Date: 24-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিম্নেবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Position & No. of Vacancies
নংপদ ও বেতনযোগ্যতা ও অভিজ্ঞতা
১.

প্রধান প্রকৌশলী


প্রকৌশল অফিস


বেতন স্কেল-২০১৫


বেতনক্রম : ৫৬,০০০-৭৪,৪০০/-



পদ সংখ্যা: ১

ক) শিক্ষাজীবনের সকল পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/জিপিএ ২.৫সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়।


খ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে স্বাধীনভাবে নির্মাণকাজ তত্ত্বাবধান করার ক্ষেত্রে প্রথম শ্রেণির মর্যাদাসম্পন্ন ইঞ্জিনিয়ার হিসেবে মোট ১৮ (আঠার) বছরের অভিজ্ঞতা, তন্মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ন্যূনতম ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


গ) নির্বাচিত প্রার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করতে হবে। ক্যাম্পাসে বসবাস করতে ইচ্ছুক নন, এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।


বয়স : বহিঃস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

২.

ইমাম


শহীদ সালাম বরকত হল


বেতন স্কেল-২০১৫


বেতনক্রম : ১১,০০০-২৭,৩০০/-



পদ সংখ্যা: ১

ক) সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মাদ্রাসা শিক্ষা বোর্ড/পাবলিক বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণির কামিল/ইসলামিক স্টাডিজ অথবা আরবিতে স্নাতকোত্তর পাস অথবা সরকার কর্তৃক স্বীকৃত কওমী মাদ্রাসা বোর্ড হতে সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


খ) কোরআনে হাফিজ/ক্বারীয়ানা থাকলে অগ্রাধিকার পাবেন।


গ) ইসলামী আলোচনা ও খুতবা প্রদানে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।


শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অন্যান্য শর্তাবলি :

ক) কর্মরত প্রার্থীকে অবশ্যই স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

খ) নির্ধারিত তারিখের পর প্রাপ্ত ও অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আবেদন প্রক্রিয়া :

প্রার্থীকে jobs.juniv.edu ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরিপূর্বাক অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে ০৯-০৮-২০২৬ তারিখ রাত ১১:৫৯ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি ১ ক্রমিকের পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা ও ২ ক্রমিকের পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা এবং আবেদন ফি'র সাথে ১.২০% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে প্রার্থী তাঁর পূরণকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রসিদ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত আবেদন ফরম ও পেমেন্ট রসিদসহ শিক্ষাগত যোগ্যতা, নম্বরপত্র ও অভিজ্ঞতার সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি প্রতি সেটের সাথে সংযুক্ত করে ১ ক্রমিকের পদের জন্য ১০ (দশ) সেট২ ক্রমিকের পদের জন্য ৭ (সাত) সেট অবশ্যই আগামী ১০-০৮-২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে রেজিস্টার অফিসে পৌঁছাতে হবে।


[QR Code]

Sign in/ Sign up প্রক্রিয়ার

বিস্তারিত তথ্য জানতে

QR Code স্ক্যান করুন।



স্বাক্ষরিত/

রেজিস্টার (ভারপ্রাপ্ত) 

-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  10 August 2026

==================

Circular Published in National Dailies (*24-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post