ইউনাইটেড
ইউনাইটেড মাইক্রো বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ইউ.এম.বি.সি.এস.এল)
মূল নিবন্ধন নং ১২৯
সংশোধিত নিবন্ধন নং-০১
Circular: 24-07-2026
=============
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
ইউনাইটেড মাইক্রো বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ইউ.এম.বি.সি.এস.এল) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ৫ বছরের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে। সমিতির ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| নং | পদ | বয়স | যোগ্যতা | অভিজ্ঞতা | বেতন |
| ১ | এরিয়া ম্যানেজার | ৪৫ বৎসর অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। | স্নাতকোত্তর/ সমমান | বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে এরিয়া ম্যানেজার/ সমমান পদে ৩ বছরের অধিক সময় কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। | প্রশিক্ষণ শেষে সর্বসাকুল্যে ৪৩,৭২৮/- টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ) |
| ২ | শাখা ব্যবস্থাপক | সর্বোচ্চ ৩৫ বৎসর | স্নাতকোত্তর/ সমমান | ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | প্রশিক্ষণ শেষে সর্বসাকুল্যে ২৭,৬০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ২৯,৪০০/- টাকা (লাঞ্চ ভাতাসহ)। |
| ৩ | ক্রেডিট অফিসার | ২০ থেকে ৩২ বৎসর | স্নাতক/ সমমান | অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। | প্রশিক্ষণ শেষে সর্বসাকুল্যে ২৪,৪০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ২৬,৪০০/- টাকা। |
শর্তাবলী ও সুবিধাসমূহ:
১। কাজের লক্ষ্য অর্জিত হলে নিয়ম অনুযায়ী অর্জন ভাতা বেতনের সাথে যোগ হবে।
২। নিয়োগপ্রাপ্তদের ১ মাস ৭ দিন শিক্ষানবীশ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা হিসাবে প্রতিমাসে ৬ হাজার টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে। সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।
৩। প্রত্যেক অফিসারকেই মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। সকল পদের প্রার্থীদেরকে ইউনাইটেড মাইক্রো বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ইউএসবিসিএসএল) একাউন্ট নম্বর-২০৫০৪৮২০২০১৩৫৭১৮ (ইসলামী ব্যাংক বাংলাদেশ-পিএলসি) ঘাটাইল শাখা টাঙ্গাইল-এর অনুকূলে ইসলামী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ১ নং পদের জন্য ৫০০/- ২ নং পদের জন্য- ৩০০/- এবং ৩ নং পদের জন্য- ২০০/- টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৪। নিয়োগের জন্য মনোনীত হলে, প্রার্থীদের জন্য পদক্রম অনুযায়ী ১ নং পদের জন্য ৩০,০০০/- ২ নং পদের জন্য ২৫,০০০/- এবং ৩ নং পদের জন্য ২০,০০০/- টাকা জামানত বাবদ নগদ প্রদান করতে হবে।
৫। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী ২ জন ব্যক্তির নাম ও পরিচয়সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র (এনআইডি) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসাপত্রের অনুলিপিসহ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিনের মধ্যে মানব সম্পদ উন্নয়ন বিভাগ ইউনাইটেড মাইক্রো বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ইউএসবিসিএসএল) অফিস কার্যালয় পাকুটিয়া, ঘাটাইল, টাঙ্গাইলে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া যাবে।
✔
ব্যবস্থাপনা পরিচালক
ইউএসবিসিএসএল
পাকুটিয়া, ঘাটাইল, টাঙ্গাইল।
মোবাইল: ০১৫৫৮৭১১৮০৮
-----------
Application Deadline:
৩০ দিন
==================
*


Post a Comment