বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় Ministry of Science and Technology: Donations to Educational Institutions শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

বিপ্র-৮ শাখা (এনএসসিটি সেল)

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

Website: most.gov.bd


Government of the People's Republic of Bangladesh

Ministry of Science and Technology

(Biggan Progukti) ST-8 Branch (NSCT Cell)

Bangladesh Secretariat, Dhaka


Circular: 24-07-2026

=============

Date & Memo/ Ref No
স্মারক নং:- ৩৯.০০.০০০.২০০.২০.০০০১.২৬-৬১
তারিখ: ২৩ জুলাই ২০২৬ 
Date: 24-July-2026 (Published)

Donations to Educational Institutions

শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান


বিষয়: ২০২৬-২০২৭ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদানের জন্য আবেদন আহ্বান।

২০২৬-২০২৭ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞাণাগারে ব্যবহার্য কেমিক্যালস/যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদানের উদ্দেশ্যে “বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত সাধারণ নীতিমালা, ২০২৫ (সংশোধিত)” অনুসারে দেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নিকট থেকে শুধুমাত্র অনলাইনে মাধ্যমে (https://grant.most.gov.bd/en/services/most/non-govt-institute) আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রে অনুদানের জন্য সর্বোচ্চ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত প্রস্তাব করা যাবে।

২। নীতিমালাসহ আবেদনপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

৩। আবেদনের ক্ষেত্রে যে সকল শর্ত পালন করতে হবে:

ক.আর্থিক অনুদান প্রাপ্তির জন্য আবেদনের সাথে উপজেলা নির্বাহী অফিসার (UNO)/অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি (মেট্রোপলিটন এলাকার জন্য) এর প্রত্যয়ন নিতে হবে;
খ.অনুদানের অর্থ দ্বারা কোন অবস্থাতেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কোন প্রকার ভৌত অবকাঠামো নির্মাণ বা নির্মাণ সামগ্রী ক্রয় করতে পারবে না;
গ.বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ডসমূহের স্বীকৃতিপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বিজ্ঞান বিভাগের অনুমোদনপত্র থাকতে হবে;
ঘ.প্রতি অর্থবছরে নিয়মিত প্রকাশনা, সম্মেলন, সিম্পোজিয়াম, কর্মশালা বা প্রদর্শনীর আয়োজন সম্পর্কে তথ্যাদি পেশ করতে হবে;
ঙ.শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত আয়ের উৎস থাকতে হবে;
চ.শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের যে কোন তফসিলি ব্যাংকে একটি চলতি অনলাইন হিসাব থাকতে হবে এবং মাসভিত্তিক সঞ্চিত অর্থের ব্যাংক সার্টিফিকেট দাখিলের নিশ্চয়তা প্রদানসহ এ মর্মে একটি সনদপত্র/অঙ্গীকারনামা আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে;
ছ.শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অডিট রিপোর্টসহ বার্ষিক আয়-ব্যয় এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত সরকারি অনুদানের বিবরণী দাখিল করতে হবে; এবং
জ.বিগত সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে কোন অনুদান পাওয়া গেলে উক্ত অনুদানের ব্যয়-বিবরণী দাখিল করতে হবে।

৪। প্রাপ্ত অনুদানের অর্থ ব্যবহারের শর্তাবলী:

ক.অনুদানের অর্থ দ্বারা কোন অবস্থাতেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কোন প্রকার ভৌত অবকাঠামো নির্মাণ বা নির্মাণ সামগ্রী ক্রয় করা যাবে না;
খ.অনুদানের অর্থ দ্বারা কোন অবস্থাতেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতাদি/সম্মানি প্রদান বা অফিস পরিচালনার জন্য ব্যয় নির্বাহ করা যাবে না;
গ.অনুদানের অর্থ দ্বারা শুধু বিজ্ঞাণাগারে ব্যবহার্য কেমিক্যালস/যন্ত্রপাতি ক্রয় করা যাবে;
ঘ.অনুদানের অর্থ নির্দিষ্ট অর্থবছরের মধ্যে যথাযথভাবে ব্যবহারে অসমর্থ হলে মঞ্জুরীকৃত সম্পূর্ণ অর্থ অথবা অব্যয়িত অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করে জমা প্রদানের রসিদ (ট্রেজারি রসিদের সনদপত্র-CTRসহ) মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।
ঙ.এ অর্থ ব্যয়ে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এ উল্লিখিত যাবতীয় বিধি-বিধান ও নিয়মকানুন যথাযথভাবে প্রতিপালন করতে হবে এবং
চ.এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কমপক্ষে ৩ (তিন) সদস্য বিশিষ্ট ক্রয় কমিটি কর্তৃক ক্রয় কার্যক্রম সম্পাদন করতে হবে। মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক গঠিত কমিটির মাধ্যমে (তাঁর প্রতিনিধির নেতৃত্বে) ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ছ.আবেদনে ব্যবহৃত ব্যক্তির NID এর সাথে প্রদত্ত মোবাইল নম্বরটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে পরবর্তী সকল ডিজিটাল কার্যক্রমে NID এবং মোবাইল নম্বরটি ব্যবহৃত হবে।

৫। সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র (সংযুক্ত কাগজপত্রসহ) আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে অনলাইনে সাবমিট করতে হবে। আবেদনের হার্ডকপি ও এ মন্ত্রণালয়ের সচিব বরাবর ডাকযোগে আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে। সংযুক্ত সকল কাগজপত্র ১ম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। নীতিমালার সংগে সংগতিপূর্ণ নয় এমন আবেদনপত্র অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

৬। আবেদনের সংগে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করা না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

৭। কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে।


স্বাক্ষর

২৩-০৭-২০২৬

মুঃ সুমন মেহেদী 

উপসচিব

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০

ফোন: ৯৫১৪৯৯৪, email: st8@most.gov.bd

-----------
*See the Circular Below. 

Application Deadline: 

  31 August 2026

==================

Circular Published in National Dailies (*24-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post