Circular: 12-07-2026
=============
আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬
বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সম্মানিত অধ্যক্ষবৃন্দের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রতিযোগিতা অনুষ্ঠানের তারিখ নিম্নে উল্লেখ করা হলো:
ক. নিবন্ধন কার্যক্রম: ১২ জুলাই ২০২৬ থেকে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত (উল্লিখিত সময়সীমার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটে (
https://sports.nu.ac.bd ) গিয়ে College Login (পাসওয়ার্ড collegeportal.nu.ac.bd নোটিফিকেশন লিংকে পাওয়া যাবে) করে College Entry লিংক-এ প্রবেশপূর্বক অনলাইন ফরম পূরণ করতে হবে।খ. প্রতিযোগিতার ফিক্সচার তৈরি: ০১ আগস্ট ২০২৬ থেকে ০৬ আগস্ট ২০২৬ পর্যন্ত
গ. জেলা পর্যায়ের প্রতিযোগিতা: ০৭ আগস্ট ২০২৬ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত
ঘ. বিভাগীয়/চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের তারিখ পরে জানানো হবে।
সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা
একক:
১) দেশাত্মবোধক গান
২) নজরুল সংগীত
৩) রবীন্দ্র সংগীত
৪) আধুনিক গান
৫) লোক গীতি
৬) আবৃত্তি
৭) অভিনয়
৮) নৃত্য
৯) উপস্থিত বক্তৃতা
দলীয়:
১০) গণসংগীত [অনূর্ধ্ব ০৫ জন]
১১) সৃজনশীল দলীয় নৃত্য [অনূর্ধ্ব ০৫ জন]
১২) বিতর্ক [০৩ জন]
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে স্ব স্ব কলেজে যোগাযোগ করুন।
------------------
✔
QR Code - Scan করে রেজিস্ট্রেশন করুন।
Application Deadline:
30 July 2026
==================
=logo Vacancy Recruitment Job Circular Career Opportunity নিয়োগ বিজ্ঞপ্তি


Post a Comment