Navy Institute of Hospitality Management (NIHOM) নেভি ইন্সটিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম): Admission Notice ভর্তি বিজ্ঞপ্তি


Navy Institute of Hospitality Management (NIHOM)

নেভি ইন্সটিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম)

National Skill Development Authority (NSDA) অধিভুক্ত প্রতিষ্ঠান

ক্যাম্পাস - স্কুল অব লজিস্টিকস্ এন্ড ম্যানেজমেন্ট (সোলাম) সংলগ্ন

ডাকঘর: খুলনা শিপইয়ার্ড লিমিটেড, থানা: লবণচরা, জেলা: খুলনা

ফোন: ০১৭৬৯-৮৩৪৯১১, ই-মেইল: nihom25@gmail.com

Website: www.nihom25.com

Circular: 12-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 12-July-2026 (Published)

Admission Notice 

ভর্তি বিজ্ঞপ্তি

“ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের হসপিটালিটি শিল্পে”

(আসন সীমিত)


১। দেশে দক্ষ জনশক্তি তৈরির জাতীয় লক্ষ্যে অংশীদার হতে নৌ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নেভি ইন্সটিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (NIHOM)’ এ বিভিন্ন বিষয়ের উপর ০৩ মাস মেয়াদি কোর্স চালু হতে যাচ্ছে। সুশৃঙ্খলার সাথে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেতে আজই আপনার আসন নিশ্চিত করুন।

২। আমাদের লক্ষ্য।

ক। নৌ কল্যাণ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলতার মাধ্যমে পেশাদারী দক্ষতা উন্নয়ন।

খ। জাতীয় ও আন্তর্জাতিক বাজারে চাকুরির উপযোগী দক্ষ জনশক্তি তৈরি।

গ। National Skill Development Authority (NSDA) কর্তৃক অনুমোদিত কোর্সের মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা।

৩। বিশেষায়িত ০৩ মাস মেয়াদি কোর্সসমূহ।


কোর্সমেয়াদ ফি আসন মন্তব্য
বেকারী এন্ড পেস্ট্রি প্রোডাকশন (লেভেল-৩)৩ মাস৩০,০০০২০দেশীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ প্রশিক্ষক দ্বারা কোর্সসমূহ পরিচালিত হবে
ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন (লেভেল-২)৩ মাস৩০,০০০২০
ফুড এন্ড বেভারেজ সার্ভিস (লেভেল-২)৩ মাস৩০,০০০২০

৪। আবাসন ব্যবস্থা। আবাসিক (থাকা, খাওয়া, খেলাধুলা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে)।

৫। ভর্তির আবেদনের নির্দেশনাবলী-

ক। NIHOM এর Website হতে ডাউনলোডকৃত নির্ধারিত ফরম পূরণ করতঃ আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে/ স্ক্যান কপি ই-মেইলে (nihom25@gmail.com)/সরাসরি নেভি ইন্সটিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম) এ জমা দিতে হবে। NIHOM অফিস হতেও সরাসরি ফরম সংগ্রহ করা যাবে।

খ। ফরম প্রেরণের পূর্বে নির্ধারিত নম্বরে (০১৭৬৯-৮৩৪৯১২) টাকা ২৫০/- (দুইশত পঞ্চাশ মাত্র) বিকাশ করতঃ ট্রানজেকশন আইডি ভর্তি ফরম এ উল্লেখ করতে হবে।


৬। ভর্তির যোগ্যতাসমূহ-

ক। বাংলাদেশের যে কোন স্বীকৃত বোর্ড হতে যে কোন বিভাগে ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

খ। আবেদন শুরুর তারিখ : ০১ জুলাই ২০২৬।

গ। আবেদনের শেষ তারিখ : ৩০ জুলাই ২০২৬।

ঘ। আসন পূরণ করার শর্ত : আগে আসলে আগে নিশ্চিত করা হবে।


৭। ভর্তির তারিখ-

আগামী ৩০ জুলাই ২০২৬ এর মধ্যে ন্যূনতম টাকা ১০,০০০/০০ কোর্স ফি (ক্যাশ/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে) জমা করতঃ আসন নিশ্চিত করতে হবে। অবশিষ্ট কোর্স ফি ৩০ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে এককালীন নিহম অফিসে (ক্যাশ/ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার এর মাধ্যমে) জমা দিতে হবে।

৮। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংক্রান্ত-

কোর্স ফি “Navy Institute of Hospitality Management General Fund” (হিসাব নম্বর ০০৪০-০২১০০১৭৬৬৬), ট্রাস্ট ব্যাংক পিএলসি, খুলনা শাখার অনুকূলে পে অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।

৯। ক্লাস শুরু-      ৩য় সপ্তাহ, আগস্ট ২০২৬।

১০। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী- 

Navy Institute of Hospitality Management (NIHOM) এর ওয়েব ঠিকানায় (www.nihom25.com) পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য ই-মেইল: nihom25@gmail.com এবং মোবাইল নম্বর ০১৭৬৯-৮৩৪৯১১ এ যোগাযোগ করা যাবে।



প্রিন্সিপাল

নেভি ইন্সটিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম)

লবণচরা, খুলনা।

-----------
Website: www.nihom25.com
*See the  Circular Below. 

Application Deadline: 

30 July 2026

==================

Circular Published in National Dailies (*12-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post