Office of the Controller General of Accounts হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়: পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি Job Circular

Government of the People's Republic of Bangladesh



Office of the Controller General of Accounts

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

Website: www.cga.gov.bd


Circular: 12-07-2026

=============

Date & Memo/ Ref No:  

স্মারক নম্বর-০৭.০৩.০০০০.০০২.১৭.০০২.২১-৫৬৭

তারিখ: ০৯ জুলাই ২০২৬}}$

Date: 12-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি 


হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় ও এর অধীন দপ্তরসমূহের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://cga.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

নংপদ সংখ্যা যোগ্যতা
(১)(২)(৩)(৪)
১.

কম্পিউটার অপারেটর


(গ্রেড-১৩)


টাকা ১১,০০০- ২৬,৫৯০/-

০২



(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।


(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে।

২.

জুনিয়র অডিটর


(গ্রেড-১৬)


টাকা ৯,৩০০- ২২,৪৯০/-

৯২



(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে।

৩.

ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর


(গ্রেড-১৬)


টাকা ৯,৩০০- ২২,৪৯০/-

০৪



(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।


(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে।

৪.

ড্রাইভার


(গ্রেড-১৬)


টাকা ৯,৩০০--২২,৪৯০/-

০২



কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন ৩(তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

২. হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের ওয়েবসাইট www.cga.gov.bd এবং হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের টেলিটক পোর্টাল https://cga.teletalk.com.bd এ বিজ্ঞপ্তিপ্রাপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


QR


৩. হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নং: ০৭.০৩.০০০০.০০২.১৭.০০২.২১-১২৩৯, তারিখ: ২৭ ডিসেম্বর, ২০২১ খ্রি. এর প্রেক্ষিতে ইতোপূর্বে আবেদনকারীকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

৪. উল্লেখ্য, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬/০৮/২০২৬খ্রি. সকাল ১০:০০ ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭/০৮/২০২৬খ্রি. বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।


হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের 

ওয়েবসাইটে প্রবেশের QR Code


হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের 

টেলিটক পোর্টালে প্রবেশের QR Code



(মানিক হোসেন)

উপ হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-১)

সদস্য সচিব

বিভাগীয় নির্বাচন কমিটি

-----------
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

27 August 2026

==================

Circular Published in National Dailies (*12-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post