Navy Anchorage School and College Khulna নেভি অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


Navy Anchorage School and College Khulna

নেভি অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা

(EIIN : 135249) (ইংরেজি ভার্সন) 

নাবিক আবাসিক এলাকা, 

গোয়ালখালী, খুলনা-৯০০০

ই-মেইল: navyanchoragekhulna2011@gmail.com

Website: www.nasck.edu.bd

Circular: 22-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 22-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি

১। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত নেভি অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা (ইংরেজি ভার্সন) এর জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছেঃ

Position & No. of Vacancies
 নংপদযোগ্যতাবেতন
ক।

প্রভাষক (উদ্ভিদ বিজ্ঞান) (স্থায়ী)


- ০১ জন

ক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।

খ। সমগ্র শিক্ষা জীবনে ন্যূনতম ২য় বিভাগ অথবা সমমান সম্পন্ন সিজিপিএ।

গ। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

ঘ। ইংরেজিতে পাঠদানে দক্ষতা আবশ্যক।

বেতন গ্রেড-৯


(২২০০০-৫৩০৬০)

খ।সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) (স্থায়ী) মাধ্যমিক শাখা - -০১ জন

ক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।

খ। সমগ্র শিক্ষা জীবনে ন্যূনতম ২য় বিভাগ অথবা সমমান সম্পন্ন সিজিপিএ।

গ। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

ঘ। ইংরেজিতে পাঠদানে দক্ষতা আবশ্যক।

বেতন গ্রেড-১০


(১৬০০০-৩৮৬৪০ বিএড সহ)



বেতন গ্রেড-১১


(১২৫০০-৩০২৪০ বিএড ছাড়া)

গ।ইলেকট্রিশিয়ান (স্থায়ী) - -০১ জন

ক। এসএসসি/সমমান (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় উত্তীর্ণ।

খ। ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন।

গ। এসি, সিসিটিভি ক্যামেরা, প্রজেক্টর মেরামত/রক্ষণাবেক্ষণসহ যাবতীয় ইলেকট্রিক কাজের বাস্তব দক্ষতা থাকতে হবে।

ঘ। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন গ্রেড-১৯


(৮৫০০-২০৫৭০)

ঘ।খাদেম/সুইপার (চুক্তিভিত্তিক)  (পুরুষ-০১ জন, মহিলা-০৩ জন)
- ০৪ জন

ক। পঞ্চম শ্রেণি/সমমান পাস।

খ। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

সর্বসাকুল্যে টাকা ৮২৫০/-

চাকরির শর্ত ও আবেদনের নিয়মাবলি:

  • ২। প্রার্থীকে অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরম (www.forms.gov.bd) ডাউনলোডপূর্বক স্বহস্তে পূরণ করে পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিক সনদের সত্যায়িত কপি, ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি ও খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী ০৫ আগস্ট ২০২ তারিখ ১৪০০ ঘটিকার মধ্যে "অধ্যক্ষ, নেভি অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা, নাবিক আবাসিক এলাকা, গোয়ালখালী, খুলনা-৯০০০" বরাবরে সরাসরি/ডাকযোগে প্রেরণ করতে হবে।

  • ৩। আবেদনপত্রের সাথে যেকোনো তফসিলি ব্যাংক হতে "অ্যাংকরেজ খুলনা ফান্ড, ট্রাস্ট ব্যাংক পিএলসি" এর অনুকূলে ক ও খ নং পদের জন্য টাকা ৫০০/- এবং গ ও ঘ নং পদের জন্য টাকা ৩০০/- (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

  • ৪। লিখিত, ডেমোনস্ট্রেশন ও মৌখিক পরীক্ষা আগামী ০৮ আগস্ট ২০২ (শনিবার) সকাল ০৯.০০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে কোনো প্রকার Admit Card ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

  • ৫। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

  • ৬। আবেদনকারীদের পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

  • ৭। শিক্ষক পদের ক্ষেত্রে শিক্ষকতা পেশায় দুই বা ততোধিক বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • ৮। চাকরির ব্যাপারে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।

 

অধ্যক্ষ 

 নেভি অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা

-----------
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  5 August 2026

==================

Circular Published in National Dailies (*22-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post