তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন Titas Gas Transmission and Distribution: Circular বিজ্ঞপ্তি


Titas Gas Transmission and Distribution PLC

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি 

(পেট্রোবাংলার একটি কোম্পানি) 

কলসেন্টার-১৬৪৯৬

Website: 

Circular: 22-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 22-July-2026 (Published)

বিজ্ঞপ্তি


আপনার রান্নার কাজ শেষ হয়ে থাকলে

এখুনি গ্যাসের চুলাটি নিভিয়ে ফেলুন | 

***

গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হন এবং

সময়মত গ্যাস বিল পরিশোধ করুন | 

***


২০২৫-২৬ অর্থবছরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের কঠোর অভিযান : মামলা, এফআইআর ও কারাদণ্ড

কোম্পানির আওতাধীন এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর মাধ্যমে মোবাইল কোর্ট এবং কোম্পানির জনবল দ্বারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। উক্ত অভিযান পরিচালনাকালে অবৈধ গ্যাস গ্রহণকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০১০ অনুযায়ী বিভিন্ন মেয়াদে জেল/FIR/অর্থদণ্ড আরোপ/জরিমানা আদায়/মালামাল জব্দ করা হচ্ছে।

ইতোমধ্যে জুলাই, ২০২৫ হতে জুন, ২০২৬ পর্যন্ত ৪৫১টি মোবাইল কোর্ট ও কোম্পানির নিজস্ব অভিযান ৩১১৭টি সহ সর্বমোট ৩৫৬৮টি অভিযান পরিচালনা করে ১,৪১,৫৮৩টি আবাসিক চুলা, ৫৪১টি বাণিজ্যিক ও ৪৯৮টি শিল্প গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, উক্ত সময় ২৪৫ কিলোমিটার এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে দৈনিক প্রায় ৫৩ মিলিয়ন ঘনফুট গ্যাস এর বিপরীতে প্রায় ৫.৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে। উল্লেখ্য, অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা ও ৩১টি FIR দায়ের এবং ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অধিকন্তু, অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের সাথে জড়িত থাকার অভিযোগে কোম্পানির ১৭ জন কর্মকর্তা ও ১৮ জন কর্মচারীর বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন ধরণের বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ৫ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

স্থানীয়ভাবে উৎপাদিত ও অতি উচ্চ মূল্যে আমদানীকৃত প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধকল্পে এবং বৈধ গ্রাহক প্রান্তে সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে বৈধ গ্রাহক ও সচেতন নাগরিকের করণীয়:

  • গ্যাসের অবৈধ সংযোগের তথ্য তিতাস গ্যাস কোম্পানির সংশ্লিষ্ট দপ্তরকে জানানো;

  • অভিযানকালে টিমকে সঠিক তথ্য ও নিরাপদ পরিবেশ তৈরীর মাধ্যমে সহযোগিতা করা;

  • অবৈধ সংযোগ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে নিজে সতর্ক থাকা এবং প্রতিবেশীদের সতর্ক করা;

  • অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ হতে নিজে বিরত থাকা, অপরকে বিরত রাখা;

  • অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা।


তিতাস গ্যাস কর্তৃপক্ষ


-----------

ডিসি-২০৭/২৬ (৭"x৪) 

-----------
Website: 
*See the Circular Below. 

Application Deadline: 

 ---

==================

Circular Published in National Dailies (*22-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post