Circular: 19-07-2026
=============
উদ্যোক্তা হবো, দেশ গড়বো
Entrepreneurship Development Program
Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)
Program Implementation Unit (PIU), SICIP
এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০ -
***
Entrepreneurship Development Program
উদ্যোক্তা উন্নয়ন" প্রশিক্ষণ কোর্স
উদ্যোক্তা হবো, দেশ গড়বো
===
এডিবি'র অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের, অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রামের বাংলাদেশ ব্যাংক-এর এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে এনআরবি ব্যাংক পিএলসি ঢাকায় আগস্ট ০৯, ২০২৩ হতে সেপ্টেম্বর ০৬, ২০২৩ পর্যন্ত ০১ (এক) মাস (১০০ ঘণ্টা) মেয়াদী "উদ্যোক্তা উন্নয়ন" শীর্ষক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
"উদ্যোক্তা উন্নয়ন" শীর্ষক কোর্সে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী ব্যক্তিদের আবেদনের নির্দেশনা নিম্নরূপ:
| কোর্সের বৈশিষ্ট্য | আবেদনকারীর যোগ্যতা |
| * ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান; | ক) যারা ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন/উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা আছে/ইতিমধ্যে ব্যবসা শুরু করছেন কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ঋণ/বিনিয়োগ পেতে ব্যর্থ হচ্ছেন এমন ব্যক্তি। |
| * উদ্ভাবনী ও সৃজনশীল/আমদানি বিকল্প ও রপ্তানিযোগ্য ব্যবসায়িক উদ্যোগে প্রাধান্য প্রদান; | খ) বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোক্তা/ব্যবসা সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীবৃন্দ যাদের উদ্যোক্তা হওয়ার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। |
| * প্রতি ব্যাচে আসন সংখ্যা ২৫ জন; | গ) SEIP Tranche-1 প্রকল্পের প্রত্যায়িত SEIP প্রশিক্ষণার্থীসহ অন্যান্য বাস্তবায়নকারী সংস্থা থেকে ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণার্থী, যারা টেকসই সিএমএসএমই উদ্যোক্তা হতে চান এবং নতুন ব্যবসা শুরু করার জন্য অন্যান্য যোগ্যতাসহ Seed Capital সরবরাহ করতে সক্ষম এমন উদ্যোক্তাগণ। |
| * প্রতিদিন ৫ ঘণ্টা করে সপ্তাহে ৫ দিন ক্লাস; | ঘ) বয়সসীমা : ২২ বছর থেকে ৪৫ বছরের মধ্যে |
| * প্রশিক্ষণার্থীকে কোনো কোর্স ফি প্রদান করতে হবে না; | ঙ) নূনতম শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান |
| * ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়ন সংক্রান্ত Business Plan প্রস্তুত Mentor-ship Support প্রদান; | উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতিপূর্বে পরিচালিত SEIP Tranche-III এর অধীনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির এবং ADB এর অর্থায়নে পরিচালিত অন্য কোন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা এই প্রোগ্রামের জন্য বিবেচিত হবেন না। |
| * ব্যবসায় সম্প্রসারণে ব্যাংক ঋণ/বিনিয়োগ প্রাপ্তিতে সহায়তা প্রদান। | অন্যান্য: - প্রশিক্ষণ চলাকালীন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশিটসমূহ জমা রাখতে হবে। - Interview-এর মাধ্যমে বাছাইকৃত প্রার্থীদেরকে প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। |
আবেদনের নিয়ম
প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী ব্যক্তিগণ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: www.bb.org.bd - > Link -> SME Portal -> SICIP (
===
প্রয়োজনে: 01942257192, এই নম্বরে যোগাযোগ করুন
এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০। ওয়েবসাইট: www.bb.org.bd
===
✔
QR Code
BUSINESS FEASIBILITY REPORT TEMPLATE
ডাউনলোড করতে স্ক্যান করুন
*See the Circular Below.
Application Deadline:
---
==================
*



Post a Comment