Bangladesh Bank বাংলাদেশ ব্যাংক: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

Bangladesh Bank

Human Resources Department-1

বাংলাদেশ ব্যাংক

হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১

প্রধান কার্যালয়, ঢাকা।

Circular: 16-07-2026

=============

Date & Memo/ Ref No:  
বিজ্ঞপ্তি নং: ৫৬/২০২৬ | 
তারিখ: ১২ জুলাই ২০২৬
Date: 16-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে চুক্তিভিত্তিক খণ্ডকালীন ‘লিগ্যাল রিটেইনার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে ০৩ বছরের জন্য চুক্তিভিত্তিক খণ্ডকালীন ‘লিগ্যাল রিটেইনার’ পদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত পদের কার্যপরিধি (TOR) ও অন্যান্য শর্তাবলী নিম্নরূপ:

নংবিষয়বিবরণ
যোগ্যতা
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর (সমমানের সিজিপিএ) স্নাতক/স্নাতকোত্তর।
অভিজ্ঞতা

ক) সুপ্রীম কোর্টে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


খ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিধি বিধান এবং ব্যাংকিং সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

কার্যপরিধি (TOR)

ক) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও অফিসের চাহিদার প্রেক্ষিতে বা রুটিন বিষয়ে আইনগত মতামত/পরামর্শ প্রদান।


খ) যে কোনো আইন/নীতি/প্রবিধি প্রণয়নে মতামত প্রদানের পূর্বে বা গাইডলাইন বা সার্কুলার প্রণয়নের পূর্বে Vetting করণ।


গ) বিভিন্ন রেগুলেটরি বিভাগ কর্তৃক জারিকৃত নীতিমালা, নির্দেশনা প্রভৃতির আইনগত দিক বিশ্লেষণ ও মতামত প্রদান।


ঘ) রেজিস্ট্রার অফিস, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, বিভিন্ন মন্ত্রণালয়সহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও অফিসের সাথে তথ্যের আদান প্রদানে সহায়তাকরণ।


ঙ) বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে দায়েরকৃত মামলায় রুল নিশি, অন্তর্বর্তীকালীন আদেশ ও আরজি বিশ্লেষণ করে প্রয়োজনীয় মতামত প্রদান।


চ) বাংলাদেশ ব্যাংকের পক্ষে প্রেরিতব্য উকিল নোটিশ ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাপ্ত উকিল নোটিশের জবাব প্রস্তুতকরণ।


ছ) প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী হিসেবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করা। তবে সেক্ষেত্রে প্যানেল আইনজীবীদের জন্য নির্ধারিত হারে ফি প্রাপ্য হবেন।


জ) প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে অথবা সরকারি/বেসরকারি দপ্তরে অনুষ্ঠিত কোনো সভায় অংশগ্রহণ এবং আইনি বিষয়ে প্রয়োজনীয় মতামত প্রদান


ঝ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইনি বিষয়ে যে কোনো কার্যক্রম গ্রহণ।

চুক্তির মেয়াদ:০৩ বছর, প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য।
কর্মঘণ্টা
সপ্তাহে তিন (০৩) কর্মদিবসে একটি নির্দিষ্ট সময়ে ন্যূনতম ০৩ ঘণ্টা সময়ের জন্য বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে অবস্থান করতে হবে। অফিসে অনুপস্থিত থাকলে নির্ধারিত সম্মানি হতে আনুপাতিক হারে কর্তনপূর্বক প্রাপ্য সম্মানি প্রদান করা হবে।
মাসিক সম্মানি
মাসিক সর্বসাকুল্যে ৮০,০০০/- (টাকা আশি হাজার) মাত্র সম্মানির উপর বিধি মোতাবেক প্রযোজ্য অগ্রিম আয়কর কর্তন করা হবে এবং ভ্যাট বাংলাদেশ ব্যাংক কর্তৃক বহন করা হবে। চুক্তিভিত্তিক নিয়োগকালীন কোনোরূপ বর্ধিত বেতন, ভাতা, আগাম, ইনক্রিমেন্ট, বোনাস বা পদোন্নতি প্রদান করা হবে না।
অন্যান্য শর্তাবলী

ক) বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে/বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ ও পরিচালনা করা যাবে না।


খ) নিয়োগকারী কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় ০১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে প্রদানপূর্বক এই নিয়োগ বাতিল করতে পারবে। পক্ষান্তরে ০১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে কর্তৃপক্ষের নিকট প্রদান সাপেক্ষে নিয়োজিতব্য লিগ্যাল রিটেইনার চাকরি হতে ইস্তফা দিতে পারবেন।

আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে অথবা gm.hrd@bb.org.bd বরাবর ই-মেইল যোগে আগামী ০২/০৮/২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি সকল শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সম্প্রতি ইস্যুকৃত জাতীয়তার সনদপত্র জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ডের সত্যায়িত অনুলিপি প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

(মো: শহীদ রেজা)

পরিচালক (এইচআরডি-১)

হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১

প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক


ডিপিপি-৪৮/২০২৬-১৮৭২

তারিখ : ১৫/০৭/২০২৬

-----------
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  2 August 2026

==================

Circular Published in National Dailies (*16-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post