Rajshahi Government Women's Polytechnic Institute রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অধ্যক্ষের কার্যালয়

রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

Rajshahi Government Women's Polytechnic Institute

E-mail: rmpi2003@gmail.com

www.rmpi.polytech.gov.bd

 

Circular: 21-07-2026

=============

Date & Memo/ Ref No:  
স্মারক নং: ৫৭.০৩.৮১৯০.৩৪২.০০১.০৬.০০২৩.২৬-১৮ 
তারিখ : ২০/০৭/২০২৬
Date: 21-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


বিষয় : সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে প্রকল্প চলাকালীন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি।

উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এ অর্থ মন্ত্রণালয়ের Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে প্রকল্প চলাকালীন নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ০৪/০৮/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হলো।

নংপদকোর্সসংখ্যাযোগ্যতা
০১.প্রশিক্ষকGraphics and UI Design০১ক) শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বি.এসসি ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং); এবং শিল্প প্রতিষ্ঠান অথবা বাস্তব কর্মক্ষেত্রে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রশিক্ষকCyber Security০১ক) শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বি.এসসি ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং); এবং শিল্প প্রতিষ্ঠান অথবা বাস্তব কর্মক্ষেত্রে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত ও শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।

১। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত

২। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ও স্ট্যাম্প সাইজের ০১ কপি সত্যায়িত ছবি।

৩। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।

৪। অভিজ্ঞতার সনদের কপি।

৫। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

৬। শিক্ষক সম্মানী/বেতন প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।

৭। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান ও অন্যান্য তথ্য রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।

৮। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

৯। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১০। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।


(প্রকৌ. মোহাম্মদ মুক্তার হোসেন)

অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)

রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

ফোন: ০২৫৮-৮৮০৩০৪৪


-----------
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  July August 2026

==================

Circular Published in National Dailies (*21-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post