Circular: 23-07-2026
=============
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য "ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড" প্রদত্ত সেবাসমূহ
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রদত্ত সেবাসমূহ --
প্রবাসী কল্যাণ ডেস্ক বিদেশ গমনাগমন কালে সেবাকর্মীদের মাধ্যমে বিমানবন্দর সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পাদনে সহযোগিতা করা হয়। এছাড়া, বিএমইটি/বোর্ডের কার্ডধারী রেমিট্যান্স যোদ্ধাদের ১০০/- টাকায় লাগেজ র্যাপিং সুবিধা প্রদান।
প্রবাসী লাউঞ্জ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ফ্রি WiFi, টেলিভিশন, সংবাদপত্র ও ফ্রি টেলিফোন সুবিধাসহ ৫০% ডিসকাউন্টে প্রবাসী ক্যাফে-তে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা।
রাত্রিযাপন সুবিধা ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে ওয়েজ আর্নার্স সেন্টারে ফ্রি যাতায়াত, সাশ্রয়ী মূল্যে খাবারসহ মাত্র ২০০/- (দুইশত) টাকায় রাত্রিযাপন সুবিধা।
শিক্ষা সহায়তা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সহায়তা প্রদান।
প্রতিবন্ধী সন্তানদের ভাতা প্রবাসীদের পরিবারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে তাঁদের প্রতিবন্ধী সন্তানদের ভাতা প্রদান।
চিকিৎসা সহায়তা প্রদান প্রবাসে আহত ও অসুস্থ হয়ে দেশে ফেরত রেমিট্যান্স যোদ্ধার চিকিৎসার্থে সর্বোচ্চ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চিকিৎসা সহায়তা প্রদান।
পুনঃএকত্রীকরণ বিদেশ প্রত্যাবর্তনকারী কর্মীদের পুনঃএকত্রীকরণ এবং পুনর্বাসনে সহায়তার লক্ষ্যে ২ লক্ষ ৫৩ হাজার রেমিট্যান্স যোদ্ধাকে সহায়তা প্রদান।
ফ্রি অ্যাম্বুলেন্স সুবিধা বিদেশফেরত অসুস্থ ও মৃত কর্মী পরিবহনে বিমানবন্দর হতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা প্রদান।
আর্থিক অনুদান বিএমইটি'র ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স বোর্ডের কার্ডধারী রেমিট্যান্স যোদ্ধা প্রবাসে মৃত্যুবরণ করলে তাঁদের পরিবারকে এককালীন ০৩ (তিন) লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান।
বীমা সুবিধা প্রদান বিদেশগামী রেমিট্যান্স যোদ্ধার এককালীন ১ হাজার টাকা প্রিমিয়ামে ৫ বছর মেয়াদে ১০ লক্ষ টাকাসহ মৃত্যুজনিত বীমা সুবিধা প্রদান।
মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রবাসে মৃত্যুবরণকারী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুজনিত ক্ষতিপূরণ/বকেয়া বেতন/সার্ভিস বেনিফিট/ইন্সুরেন্সের অর্থ আদায়পূর্বক পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ।
=====================
২৪/৭
টোল ফ্রি ১৬১৩৫
+৮৮০৯৬১০১০২৩৫০ (বিদেশ থেকে)
=====================
(আমরা আছি আপনার পাশে)
------------------------------------------------------
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন,
ঢাকা-১০০০ www.wewb.gov.bd
===
==================
*


Post a Comment