Government of the People's Republic of Bangladesh
Department of Social Services
Ministry of Social Welfare
Circular: 31-07-2026
=============
গণবিজ্ঞপ্তি Public Notice
Notice: Updating Allowance & Stipend Programs
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের আওতা হালনাগাদকরণের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা-বেষ্টনী কর্মসূচির অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত ভাতা ও উপবৃত্তি কার্যক্রমসমূহে আবেদন করা যাবে।
যে কার্যক্রমসমূহে আবেদন করা যাবে
| ক্রমিক | কার্যক্রমের নাম |
| (১) | বয়স্ক ভাতা |
| (২) | বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা |
| (৩) | প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি |
| (৪) | অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি |
| (৫) | বেসরকারি নিবন্ধিত এতিমখানাসমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট |
আবেদনের সময়সীমা
০১ আগস্ট ২০২৬ – ১৫ আগস্ট ২০২৬
আবেদন করার মাধ্যম ও লিংকসমূহ
ক্রমিক ১ হতে ৪ পর্যন্ত আবেদন করার লিংক: মোবাইল ফোনের মাধ্যমে পাশে থাকা QR কোডটি স্ক্যান করুন অথবা নিচের ঠিকানায় প্রবেশ করে সরাসরি অনলাইনে আবেদন করুন।
ক্যাপিটেশন গ্রান্ট এর জন্য আবেদন করার লিংক: মোবাইল ফোনের মাধ্যমে পাশে থাকা QR কোডটি স্ক্যান করুন অথবা নিচের ঠিকানায় প্রবেশ করে সরাসরি অনলাইনে আবেদন করুন।
আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত সময়সীমার মধ্যে যথাযথ তথ্যাদিসহ অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
**বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
✓
মহাপরিচালক
সমাজসেবা অধিদপ্তর
ফোন: ০২ ৫৫০০৭০২৪
ই-মেইল: dg@dss.gov.bd
Application Deadline:
15 August 2026
==================
*


Post a Comment