রাজউক উত্তরা মডেল কলেজ RAJUK Uttara Model College: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

RAJUK Uttara Model College
রাজউক উত্তরা মডেল কলেজ 
(শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি বিশেষ ধরনের প্রতিষ্ঠান)
স্থাপিত: ১৯৯৪ 
সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
ফোন : ০২-৮৮৫৭১০১-৪ওয়েব সাইট : www.rajukcollege.edu.bd 

Circular:31 -07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 31-July-2026 (Published)

Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

Career Opportunity


১। নিম্নলিখিত শূন্য পদে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :
  • ক। শূন্য পদ ও সংখ্যা (প্রভাষক) : বাংলা-০৩, ইংরেজি-০৪, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০২, রসায়ন-০১, পরিসংখ্যান-০১, গণিত-০১, উদ্ভিদবিদ্যা-০১, প্রাণিবিদ্যা-০১ এবং কৃষি শিক্ষা-০১।

  • খ। বেতন স্কেল-২০১৫ : টাকা ২২০০০-৫৩০৬০/-

  • গ। বয়স (৩১/০৮/২০২৬ তারিখে) : অনূর্ধ্ব ৩২ বছর (এ কলেজে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।

২। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :

** সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স অথবা চার বছরের অনার্স ডিগ্রি। ন্যূনতম ২টি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে। 

** শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়। 

a. এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ১ম বিভাগ ৩.০০ বা তদূর্ধ্ব, ২য় বিভাগ ২.০০ থেকে ৩.০০ এর কম, 

b. স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর ক্ষেত্রে ১ম বিভাগ ৩.০০ বা তদূর্ধ্ব, ২য় বিভাগ ২.২৫ থেকে ৩.০০ এর কম এবং সিজিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ১ম বিভাগ ৩.৭৫ বা তদূর্ধ্ব, ২য় বিভাগ ২.৮১ থেকে ৩.৭৫ এর কম 

c. এবং O'Level এবং A'Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), 

d. বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। 

** ইংরেজি পাঠদানে পারদর্শী/ দক্ষ হতে হবে।

৩। সুবিধাদি :

সরকারি নিয়মে বাড়ি ভাড়া, CPF, গ্র্যাচুইটি, গোষ্ঠী বীমা, চিকিৎসা, যাতায়াত ও পোশাক ভাতা, ফার্ম মাস্টার ভাতা এবং কলেজ চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা প্রদান।

৪। আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী :

সকল সনদের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ এর বরাবরে ১০০০/- (এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডার এবং স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন , ঢাকা-১২৩০ এই ঠিকানায় পৌঁছাতে হবে (আবেদন পত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম লিখতে হবে)। প্রার্থীর নাম ও ঠিকানা সম্বলিত ১০/- (দশ) টাকার ডাক টিকিট লাগানো ১০.৫″ x ৪.৫″ সাইজের একটি খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

সাধারণ নির্দেশাবলী :

  • ৫। কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ৬। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিতদের ফেরত খামের ঠিকানায় প্রবেশপত্র প্রেরণ করা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

  • ৭। কোনো দরখাস্ত বাতিল করা সহ যে কোনো ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

  • ৮। নিয়োগ সংক্রান্ত সকল তথ্য কলেজ নোটিশ বোর্ড এবং কলেজ ওয়েব সাইট (www.rajukcollege.edu.bd) থেকে জানা যাবে।


 ✓

অধ্যক্ষ

রাজউক উত্তরা মডেল কলেজ

-----------

Website: www.rajukcollege.edu.bd

*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 31 August 2026

==================

Circular Published in National Dailies (*31-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post