Bottomley Home Girls’ High School
বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়
৩ তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা- ১২১৫
মোবাইল: ০২- ২২৪৪৫১২২৫
ইমেইল: bhghs1946@gmail.com,
ওয়েব: www.bhghs.edu.bd
Circular: 31-07-2026
=============
স্মারক নং: বটহোবাউবি/নিয়োগ/২০২৬/৪৫
Job Circular শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি
Career Opportunity
বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখা এবং হাই স্কুল শাখার জন্য নিম্নোক্ত বিষয়ে সহকারী শিক্ষিকা এবং কম্পিউটার ল্যাব অপারেটর (পুরুষ) পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
| পদ | বিষয় | সংখ্যা | যোগ্যতা |
| সহকারী শিক্ষক- মহিলা | ১ বাংলা ২ ইংরেজি ৩ গণিত ৪ জীববিজ্ঞান | ২ ১ ১ ১ | ১) সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণি/সমমানের সিজিপিএ-সহ স্নাতক (সম্মান) বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২) অনূর্ধ্ব ৩৫ বছর। অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। ৩) সমগ্র শিক্ষা জীবনে ১ টির বেশী ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। ৪) শিক্ষক নিবন্ধনধারী, অভিজ্ঞ এবং বি.এড. ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
| কম্পিউটার ল্যাব অপারেটর- পুরুষ | কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি | ১ | ১) স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনায় ন্যূনতম ডিপ্লোমা অথবা HSC পাসসহ কম্পিউটার চালনায় বাস্তব ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। ২) বাংলা ও ইংরেজি টাইপিংয়ে চমৎকার গতি ও দক্ষতা থাকতে হবে। ৩) বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। |
আবেদনের শর্তাবলী:
প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, পদের নাম, মোবাইল নম্বর, ধর্ম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ১২/০৮/২০২৬ খ্রি: তারিখের মধ্যে প্রতিদিন সকাল ৯:০০ টা হতে দুপুর ১২:০০ টার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদনপত্রের সাথে সকল পরীক্ষার সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সদ্য তোলা ২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং অভিজ্ঞতা সনদ (যদি থাকে) সংযুক্ত করতে হবে।
প্রাথমিক শাখার সহকারী শিক্ষক পদের জন্য শুধুমাত্র নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনপত্রসমূহ প্রাথমিক যাচাই-বাছাই শেষে শুধুমাত্র যোগ্য ও মনোনীত প্রার্থীদের সাথেই পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হবে।
কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা আংশিক পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন।
আবেদনপত্র পৌঁছানোর ঠিকানা: প্রধান শিক্ষিকা, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, ০৩, তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫।
✓
প্রধান শিক্ষিকা
বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়,
তেজগাঁও, ঢাকা-১২১৫।
Application Deadline:
12 August 2026
==================
*


Post a Comment