Chittagong Development Authority CDA
Chowk Bhaban, Chittagong
Public Notice
www.cda.gov.bd
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
চউক ভবন, চট্টগ্রাম
জরুরী জনগুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
Circular: 31-07-2026
=============
জনগুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি
Important Public Notice
চট্টগ্রাম মহানগরীর খসড়া মহাপরিকল্পনা বিষয়ে জনগণের মতামত গ্রহণ
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নিয়ন্ত্রণাধীন ১২৫৫ বর্গ কি:মি: (৪৮৫ বর্গমাইল) এলাকার (উত্তরে বাঁশবাড়িয়া, সীতাকুন্ড ও সরকার হাট, হাটহাজারী; দক্ষিণে সাঙ্গুনদী; পূর্বে গোডাউন রাঙ্গুনিয়া ও আজিমপুর পটিয়া; এবং পশ্চিমে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত) জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন -২০১৮ এ প্রদত্ত ক্ষমতাবলে “চট্টগ্রাম মহানগরীর মহাপরিকল্পনা” প্রণয়ন করা হইয়াছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর আওতাভুক্ত এলাকার জন্য প্রণীত মহাপরিকল্পনার ৬ (ছয়) টি কম্পোনেন্ট/ 6 Components:
১. Structure Plan
২. Traffic and Transportation Master Plan
৩. Environmental Management Plan
৪. Stormwater Drainage and Flood Control Master Plan
৫. Action Area Plan (Anwara, Bakalia, Agrabad)
৬. Organizational Arrangement to Implement the Master Plan
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০ জুলাই, ২০২৬ তারিখের ২৫.০০.০০০০.০০০.১৩৪.০২.০০১৩.২৬-১৯৭ নং প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ গেজেট ২৩ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশিত খসড়া মহাপরিকল্পনার প্রস্তাবনার বিষয়ে কাহার কোন আপত্তি, মতামত বা সুপারিশ থাকলে তা লিখিতভাবে সরাসরি অথবা অন-লাইনে চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর প্রদান করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা অংশীজনকে অনুরোধ করা যাচ্ছে।
মতামত প্রদান সংক্রান্ত জরুরী জ্ঞাতব্য (নির্দেশাবলী)-
১. আগামী ০২ আগস্ট ২০২৬ খ্রিঃ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ পর্যন্ত ৬০ (ষাট) দিনব্যাপী (সরকারী ছুটির দিনসহ) অফিস চলাকালীন সময়ে স্ব-শরীরে এবং অন-লাইনে মতামত প্রদান করা যাবে।
২. প্রাক-প্রকাশিত মহাপরিকল্পনাটির ০৬ (ছয়)টি কম্পোনেন্টের বাঁধাইকৃত কপি এবং সংশ্লিষ্ট ম্যাপ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হলরুম, ৪র্থ-তলা, চউক ভবন, চট্টগ্রাম-এ সংরক্ষিত থাকবে।
৩. চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.cda.gov.bd) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mohpw.gov.bd) দুইটিতে প্রাক-প্রকাশিত মহাপরিকল্পনাটির ০৬(ছয়) টি কম্পোনেন্ট এবং সংশ্লিষ্ট ম্যাপসমূহ আপলোড অবস্থায় থাকবে।
৪. উপর্যুক্ত প্রাক-প্রকাশিত মহাপরিকল্পনাটির বিষয়ে সর্বসাধারণ ওয়েবসাইটে লিখিতভাবে মতামত দাখিল করতে পারবেন।
✓
মোঃ বেলায়েত হোসেন
চেয়ারম্যান
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
Opinion Deadline:
30 September 2026
==================
*


Post a Comment