ইসলামিক ফাউন্ডেশন, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা Islamic Foundation, Islamic Cultural Competition

ইসলামিক ফাউন্ডেশন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭

Islamic Foundation

Ministry of Religious Affairs

Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka 1207

 

Circular: 30-07-2026

=============

Date & Memo/ Ref No

স্মারক নম্বর: ১৬.০১.০০০০.০০৯.০১.০১৭.১৯.২৭১

তারিখ: ৩০ জুলাই ২০২৬ 
Date: 31-July-2026 (Published)

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) ১৪৪৮ হিজরি উপলক্ষে ঢাকা মহানগরীর শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

========

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আওতায় ঢাকা মহানগরীর স্কুল, কলেজ, আলিয়া ও কওমী মাদ্রাসা এবং সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের ৩টি গ্রুপে বিভক্ত করে ৭টি বিষয়ে (ক্বিরাআত, আযান, হামদ-নাত, রচনা, কবিতা, উপস্থিত বক্তৃতা এবং আরবিতে খুতবা লিখন ও উপস্থাপন) উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কারসহ সনদপত্র প্রদান করা হবে। প্রতিযোগিতার তারিখ ও সময়সূচি নিম্নরূপ:

ক্র:বিষয়গ্রুপতারিখ ও সময়প্রতিযোগিতার স্থান
ক্বিরাআত (ছাত্র-ছাত্রী)‘ক’ ও ‘খ’৫ সেপ্টেম্বর ২৬, সকাল ১০.০০ টা

ইসলামিক ফাউন্ডেশন, প্রধান কার্যালয় আগারগাঁও, ঢাকা ১২০৭

আযান (ছাত্র)‘ক’ ও ‘খ’৫ সেপ্টেম্বর ২৬, সকাল ১০.০০ টা"
হামদ-নাত (ছাত্র-ছাত্রী)‘ক’ ও ‘খ’৫ সেপ্টেম্বর ২৬, সকাল ১০.০০ টা"
রচনা লিখন (ছাত্র-ছাত্রী)‘ক’ ও ‘খ’৬ সেপ্টেম্বর ২৬, সকাল ১০.০০ টা"
রাসুলুল্লাহ (সা) এর শানে কবিতা আবৃত্তি (ছাত্র-ছাত্রী)‘ক’ ও ‘খ’৬ সেপ্টেম্বর ২৬, সকাল ১০.০০ টা"
উপস্থিত বক্তৃতা (ছাত্র-ছাত্রী)‘খ’ ও ‘গ’৬ সেপ্টেম্বর ২৬, সকাল ১০.০০ টা"
আরবিতে খুতবা লিখন ও উপস্থাপন (ছাত্র)‘গ’৬ সেপ্টেম্বর ২৬, সকাল ১০.০০ টা"
পুরস্কার বিতরণ (ছাত্র-ছাত্রী)‘ক’ ‘খ’ ও ‘গ’৮ সেপ্টেম্বর ২৬, সকাল ১০.০০ টা"

প্রতিযোগিতার নিয়মাবলী

১। ‘ক’ গ্রুপ: স্কুল/আলিয়া/কওমী মাদ্রাসার ৫ম থেকে ৮মে শ্রেণি বা সমমানের ছাত্র-ছাত্রী।

২। ‘খ’ গ্রুপ: স্কুল/কলেজ/আলিয়া/কওমী মাদ্রাসার ৯মে থেকে দ্বাদশ শ্রেণি বা সমমানের ছাত্র-ছাত্রী।

৩। ‘গ’ গ্রুপ: বিশ্ববিদ্যালয়, আলিয়া ও কওমি মাদ্রাসার (ডিগ্রি, অনার্স, মাস্টার্স, ফাজিল, কামিল ও দাওরায়ে হাদীস) সমমানের ছাত্র-ছাত্রী।

৪। ক্বিরাআত: ‘ক’ গ্রুপ: সূরা নছর, ‘খ’ গ্রুপ: সূরা জ্বীন।

৫। রচনা প্রতিযোগিতা: ‘খ’ গ্রুপ বিষয়: ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ ও ‘গ’ গ্রুপ: ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বৈশ্বিক সংকট নিরসনে মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর দূরদর্শিতা’

৬। খুতবা লিখন ও উপস্থাপনের বিষয়: ‘ধর্মীয় আন্তঃসম্পর্ক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষা ও উম্মাহর করণীয়।’ ৭। খুতবা লিখন ও রচনা প্রতিযোগিতার দিন প্রতিযোগীকে কলম সঙ্গে আনতে হবে। কাগজ সরবরাহ করা হবে। খুতবা লিখন ও রচনা প্রতিযোগিতার সময়: ১ ঘণ্টা।

৮। সকল গ্রুপে ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা পৃথকভাবে অনুষ্ঠিত হবে এবং পৃথকভাবে বিজয়ী নির্বাচন করা হবে।

৯। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগীর নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকাল ৫.০০ টার মধ্যে ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপের শিক্ষার্থীদের নামের তালিকা পরিচালক, সমন্বয় বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা বরাবর সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলে ifacoordination@gmail.com পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত/

৩০.০৭.২০২৬

মোঃ মহিউদ্দিন 

পরিচালক

সমন্বয় বিভাগ

ফোন: ০২-২২২২১৮২৮১

ifacoordination@gmail.com

-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Competition: 5 & 6 September 2026 

Prize distribution: 8 September 2026

==================

Circular Published in National Dailies (*31-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post