Government of the People's Republic of Bangladesh
Directorate of Madrasa Education
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Directorate of Madrasa Education
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
প্রশাসন শাখা
গাইড হাউস, নিউ বেইলী রোড, ঢাকা
Circular: 31-07-2026
=============
স্মারক নং- ৫৭.২৫.০০০০.০০১.৫০.০০১.১৮-২৬৪
Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক নং- ৫৭.০০.০০০০.০৫১.০১১.০০১.২২-৭০; তারিখ: ২৩ জুন ২০২৩ খ্রি. এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে Online এ (
| নং | পদ ও বেতন | সংখ্যা | ১/০৭/২৬ বয়স | যোগ্যতা |
| ১ | ব্যক্তিগত সহকারী ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) | ১ | ১৮-৩২ বছর | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রী; তবে শর্ত থাকে যে, শিক্ষাজীবনে একাধিক দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। (খ) কম্পিউটারে চালনায় দক্ষতা। (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ; (ঘ) মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৫ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। |
| ০২ | ডাটা এন্ট্রি/কনট্রোল অপারেটর ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) | ১ | ১৮-৩২ বছর | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। |
| ৩ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) | ১৩ | ১৮-৩২ বছর বিভাগীয় প্রার্থীর জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটারে চালনায় দক্ষতা। (গ) কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। |
| ৪ | হিসাব সহকারী ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) | ৮ | ১৮-৩২ বছর | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটারে চালনায় দক্ষতা। |
২। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং- শিম/শা:১১/১-২(অংশ)/৬২৫ ও শিম/শা:১১/১৬-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপ সামানে নির্ধারিত হবে:
এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ
|
জিপিএ |
বিভাগ/শ্রেণি |
|
৩.০০ বা
তদূর্ধ্ব |
প্রথম শ্রেণি/বিভাগ |
|
২.০০ থেকে
৩.০০ এর কম |
দ্বিতীয় শ্রেণি/বিভাগ |
|
১.০০ থেকে
২.০০ এর কম |
৩য় শ্রেণি/বিভাগ |
অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে
|
সিজিপিএ
(৪.০০ পয়েন্ট স্কেল) |
সিজিপিএ
(৫.০০ পয়েন্ট স্কেল) |
বিভাগ/শ্রেণি |
|
৩.০০ বা
তদূর্ধ্ব |
৩৭৫ বা তদূর্ধ্ব |
প্রথম শ্রেণি/বিভাগ |
|
২.২৫ থেকে
৩.০০ এর কম |
২.৮১৩ থেকে
৩৭৫
এর
কম |
দ্বিতীয় শ্রেণি/বিভাগ |
|
১.৭৫ থেকে
২.২৫ এর কম |
২.০৬৩ থেকে
২.৮১৩ এর কম |
৩য় শ্রেণি/বিভাগ |
৩। ইতোপূর্বে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ০৪ ডিসেম্বর ২০১৪ তারিখের ৫৭.২৫.০০০০.০০১.৫০.০০১.১৮-৩৮৮ নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন; তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
৪। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) ০১/০৭/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং কলামের বয়সসীমা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথায়থ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক দরখাস্ত করতে হবে।
(গ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত অন্যান্য বিধি-বিধানে কোন সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে।
(ঘ) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঙ) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধনের অধিকার সংরক্ষণ করেন।
(চ) এ নিয়োগ প্রক্রিয়ায় প্রযোজ্য সকল ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(ছ) কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে আইনসংগত কারণে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
(জ) নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৫। মৌখিক পরীক্ষার সময় আবেদনের সাথে সংশ্লিষ্ট নিম্নোক্ত সনদ/কাগজপত্রের মূলকপি আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে;
(ক) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের মূলকপি;
(খ) প্রার্থীর নিজ জেলার পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নিকট থেকে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদের মূলকপি। প্রার্থীর নাগরিকত্ব সনদ অন্য কোন জেলার পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত হলে তা বাতিল বলে গণ্য হবে।
(গ) চাকরিজীবী প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
(ঘ) প্রতিবন্ধী সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
(ঙ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
৬। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০/০৮/২০২৬ বিকাল-০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ক্রমিক নং ১ থেকে ৪নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ২১২/- (দুইশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর শ্রেণি (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ) সকল পদে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও সার্ভিস চার্জ হবে ৬ টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
SMS নিয়মাবলী: > প্রথম SMS: DME<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DME ABCDEF & send to 16222 > Reply: Applicant's Name, TK-112 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DME <Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DME <Space>Yes<Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DME Yes 12345678 & send to 16222 > Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for DME Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রাপ্তি Download পূর্বক রঙিন Print করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্যক্ষেত্রে), মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে: DME<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: DME Help User ABCDEF & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে DME<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.
Example: DME Help PIN 12345678 & Send to 16222.
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ
(ট) ডিক্লেয়ারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লেয়ারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষা বাতিলের সকল অপরাধে অভিযুক্ত হলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৭। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি প্রদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
✓
(স্বাক্ষর) ৩০/০৭/২৩
(মোঃ উবায়দুল হক)
মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
Application Deadline:
20 August 2026
==================
*


Post a Comment