ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র Land Administration Training Center, Ministry of Land: গবেষণা প্রস্তাব আহ্বান

Government of the People's Republic of Bangladesh

Land Administration Training Center

Ministry of Land


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

ভূমি মন্ত্রণালয়

২৭৭/৫/এ, শহীদ জননী জাহানারা ইমাম সরণি

কাঁটাবন ঢাল, নীলক্ষেত, ঢাকা-১২০৫

www.latc.gov.bd

 

Circular: 31-07-2026

=============

Date & Memo/ Ref No

নম্বর: ৩১.০৪.০০০০.০০০.৯৯.০১৩.২৬-৭৫

তারিখ: ৩০ জুলাই ২০২৬
Date: 31-July-2026 (Published)

" বিজ্ঞপ্তি"

২০২৬-২৭ অর্থবছরের আওতায় 

গবেষণা প্রস্তাব আহ্বান Call for Research Proposals 


বিষয়: ২০২৬-২৭ অর্থবছরের আওতায় গবেষণা প্রস্তাব আহ্বান সংক্রান্ত।


ভূমি মন্ত্রণালয় এর অধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য রাজস্ব বাজেটের আওতায় নিম্নবর্ণিত শর্তানুসারে 'গ'-শ্রেনির ('ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা নীতিমালা, ২০২৩' অনুযায়ী) গবেষণা প্রস্তাব আহ্বান করা যাচ্ছে :

১। গবেষণা প্রস্তাব দাখিলের উল্লেখযোগ্য তথ্যাদি :

১.১ তারিখ, সময় ও স্থান :

  • গবেষণা প্রস্তাব দাখিলের সর্বশেষ সময় ৩০ আগস্ট ২০২৬ তারিখ, বিকাল ৪টা।

  • প্রস্তাব দাখিলের স্থান: উপপরিচালক (প্রশিক্ষণ), কক্ষ নম্বর: ২০২, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ২৭৭/৫/এ, শহীদ জননী জাহানারা ইমাম সরণি, কাঁটাবন ঢাল, নীলক্ষেত, ঢাকা-১২০৫।

  • সরাসরি ও ডাকযোগে গ্রহণযোগ্য।

১.২ গবেষণা প্রস্তাব দাখিলে অনুসরণীয় বিষয় :

  • ২০০০ শব্দের মধ্যে (গবেষকের সিভি ব্যতীত) সীমিত রাখতে হবে।

  • পৃষ্ঠার উপরে ও নিচে ১ ইঞ্চি এবং ডানে ও বামে ১.৫ ইঞ্চি মার্জিন থাকবে।

  • প্রস্তাব বাংলা ভাষায়, নিকশ ফন্টে (ফন্ট সাইজ ১৪) হতে হবে।

১.৩ গবেষণা প্রস্তাবের জন্য নির্বাচিত ক্ষেত্রসমূহ :

i. ভূমি প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা ও জননীতি;

ii. সরকারের ভূমি বিষয়ক উন্নয়ন পরিকল্পনা;

iii. ভূমি ব্যবস্থাপনায় (বিশেষত মাঠ প্রশাসনে) জড়িত মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন;

iv. প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও সামাজিক প্রভাব নিরূপণ; এবং

v. ভূমি প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়।

১.৪ গবেষণা প্রস্তাবের কাঠামো : 'ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা নীতিমালা, ২০২৩'-এর ২.৯ অনুযায়ী:

i. ভূমিকা/গবেষণা সমস্যা;

ii. গবেষণার যৌক্তিকতা;

iii. গবেষণার উদ্দেশ্য;

iv. গবেষণার পরিধি;

v. গবেষণা পদ্ধতি (বিশদ বিবরণসহ);

vi. কর্মপরিকল্পনা/সময়সীমা;

vii. বাজেট বিভাজন;

viii. গবেষণা পরিচালক/গবেষক, সহ-গবেষক(গণ)-এর জীবনবৃত্তান্ত।


২। গবেষণার সকল কার্যক্রম 'ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা নীতিমালা, ২০২৩'-এ বর্ণিত নিয়মাবলী অনুসারে পরিচালিত হবে।


৩। গবেষণার মোট বাজেট ভ্যাট ও আয়করসহ ৫ (পাঁচ) লক্ষ টাকার মধ্যে সীমিত রাখতে হবে। সে মোতাবেক গবেষণা প্রস্তাবের সঙ্গে বাজেট বিভাজন দাখিল করতে হবে। ব্যয় বিভাজনের নির্ধারিত ছকটি ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েবসাইটে (www.latc.gov.bd)-এ পাওয়া যাবে।


৪। গবেষণা প্রস্তাব একক বা যৌথভাবে দাখিল করা যাবে। গবেষণায় একাধিক গবেষক জড়িত থাকলে দলের সকল সদস্য গবেষণার অর্থ ব্যয় সংক্রান্ত সকল আর্থিক দায়দায়িত্ব বহন করবেন।


৫। মনোনীত গবেষণার ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সর্বশেষ সময় ৩১ মে ২০২৭।


৬। প্রাপ্ত গবেষণা প্রস্তাবসমূহ 'ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা নীতিমালা, ২০২৩' অনুযায়ী যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, গবেষণা প্রস্তাব গ্রহণ/বাতিলের সিদ্ধান্ত কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।


৩০.০৭.২৬
(পারভীন খানম)
সহকারী পরিচালক (প্রশিক্ষণ)
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।
Website: www.latc.gov.bd
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 30 August 2026

==================

Circular Published in National Dailies (*31-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post