Chittagong Port Authority
Port Building, Chittagong- 4100
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
বন্দর ভবন, চট্টগ্রাম- ৪১০০
Circular: 10-07-2026
=============
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাসপাতালের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে চবক এর রাজস্বখাত বহির্ভূত নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে সাদা কাগজে পূর্ণ জীবন বৃত্তান্তসহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| নং | পদের নাম | সংখ্যা | বেতন (সর্বসাকুল্য) | ২৩/০৭/২০২৬ ইং তারিখে বয়স | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ০১ | সনোলোজিস্ট | ০১ | সর্বসাকুল্য বেতন ৫২,০০০/- (বায়ান্ন হাজার টাকা) | অনূর্ধ্ব ৪৫ বৎসর | ক) সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রী যা বি.এম.ডি.সি কর্তৃক স্বীকৃত; খ) রেডিওলজি এন্ড ইমেজিং বিষয়ে এম.সি.পি.এস/এম.ফিল/ডি.এম.আর.ডি/ এফ.এস.পি.এস/এম.ডি ডিগ্রী। গ) কোন স্বীকৃত হাসপাতাল/প্রতিষ্ঠানে আল্ট্রাসনোগ্রাফী করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ঘ) মহিলা প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। |
| ০২ | মেডিকেল টেকনোলজিস্ট (চক্ষু) | ০১ | সর্বসাকুল্য বেতন ২৬,০০০/- (ছাব্বিশ হাজার টাকা) | অনূর্ধ্ব ৪৫ বৎসর | সরকার স্বীকৃত বোর্ড হতে এস.এস.সি/ সমমান পাশ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে মেডিকেল টেকনোলজিস্ট (চক্ষু) বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। |
| ০৩ | মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) | ০১ | সর্বসাকুল্য বেতন ২৬,০০০/- (ছাব্বিশ হাজার টাকা) | অনূর্ধ্ব ৪৫ বৎসর | সরকার স্বীকৃত বোর্ড হতে এস.এস.সি/ সমমান পাশ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। |
শর্তাবলী:
১। আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয় পত্র, অভিজ্ঞতা ও অন্যান্য পাঠ্যসূচী বহির্ভূত কার্যাদি উল্লেখ পূর্বক নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে ডাকযোগে/সরাসরি প্রেরণ করতে হবে এবং আবেদনপত্র প্রেরণের জন্য ব্যবহৃত খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
২। আবেদন পত্রের সাথে জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, বাস্তব কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ ইত্যাদির সনদ এবং সদ্য তোলা ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে) সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৩। নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় এ নিয়োগ কার্যক্রম বাতিল/পরিবর্তন/সংশোধন/স্থগিত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৪। চিকিৎসা কাজে শিফট ভিত্তিক (সকাল/বিকাল/রাত্রি) ডিউটি পালন করতে হবে।
৫। উল্লেখ্য, প্রার্থীদেরকে যাতায়াতের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬। এই নিয়োগ সম্পূর্ণ সাময়িক ভিত্তিতে সাকুল্য বেতনে দেয়া হবে। ভবিষ্যতে এ নিয়োগ রাজস্বখাতে আত্তীকরণের সুযোগ নেই।
৭। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ: ২৩/০৭/২০২৬ খ্রিঃ।
✓
স্বাক্ষরিত/-
পরিচালক (প্রশাসন)
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
Application Deadline:
23 July 2026
==================
*


Post a Comment